হোম » প্রধান সংবাদ » চাটখিলে সরকারি হাসপাতালে চিকিৎসার অবহেলায় শিশুর মৃর্ত্যুর অভিযোগ। 

চাটখিলে সরকারি হাসপাতালে চিকিৎসার অবহেলায় শিশুর মৃর্ত্যুর অভিযোগ। 

চাটখিল থেকে মনির হোসেন সোহেল (চাটখিলপ্রতিনিধি): চিকিৎসার অবহেলায় ১০ মাসের শিশু উপজেলা সরকারি স্বাস্থ্য কমপ্লেক্সে মৃর্ত্যু খবর পাওয়া গেছে।  গতকাল ৮ই নভেম্বর বিকেলে নোয়াখালী জেলার চাটখিল পৌরসভার ৪নং ওয়ার্ডের ভিমপুর গ্রামের  বাসিন্দা মোঃ  সুযনের ১০ মাসের শিশু পুত্র আইমান হোসেন কে চাটখিল উপজেলা সরকারি হাসপাতালে ভর্তি করানো হয়েছে। শিশু আইমান নিমুনিয়া আক্রান্ত হয়েছে বলে শিশুটির পিতা জানান।
শিশুটি কে  ভর্তি করানো হলে ডাক্তার একবার এসে দেখা করে চলে যান। পরে শিশুটির অবস্থা আরও বেশি অসুস্থ হলে শিশুটির স্বজনরা ও নার্সদের সহযোগিতা চেয়েও পাননি। শিশুটির শ্বাসকষ্ট বেড়ে গেলে শিশুটি কে অক্সিজেন লেবুলাইজার গ্যাস দিতে চেস্টা করে নার্সদের কোন সহযোগিতা পাননি বলে অভিযোগ করেন রোগির স্বজনরা। অনেক খোজাখুজির পর এক জন নার্সকে পাওয়া গেলে ততক্ষনে শিশু আইমান হোসেন মারা যান। পরে নার্স এসে মৃত শিশুটিকে অক্সিজেন লাগিয়ে দেন।
শিশুটির পিতা আরও অভিযোগ করে বলেন। দুপুরের আগে ডাক্তার ও নার্স উপ্সথিতি থাকলেও বিকেলে ডাক্তার ও নার্স তেমন উপাস্থিত পাওয়া যায় না। ডাক্তাররা বাইরের হাসপাতাল গুলোতে প্রাইভেট চেম্বার নিয়ে ব্যাস্ত থাকেন।
 রাতে শিশু আইমান হোসেনের স্বজনেরা  মৃর্তুর খবর পেয়ে হাসপাতালে আসলে উত্তপ্ত হয়ে পড়লে হাসপাতালের ডাক্তার ও নার্স পালিয়ে যান। পরে চাটখিল থানা পুলিশ ভারপ্রাপ্ত কর্মকর্তা ও পুলিশের সহযোগিতার পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসেন।
চাটখিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্ব প্রাপ্ত ডাক্তার মোস্তাক আহমেদ অভিযোগের বিষয় টি অশ্বিকার করে জানান, হাসপাতালে ডাক্তার ও নার্স সব সময় উপ্সথিত থাকেন। শিশুটির মৃর্ত্যু চিকিৎসার অবহেলায় মারা যায় নি বলে জানান।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!