হোম » প্রধান সংবাদ » লালমনিরহাটে চিহ্নিত রাজাকার গোলাম রসুল পুত্র সন্ত্রাসী কালামের অপসারণের দাবীতে মানববন্ধন

লালমনিরহাটে চিহ্নিত রাজাকার গোলাম রসুল পুত্র সন্ত্রাসী কালামের অপসারণের দাবীতে মানববন্ধন

মোঃ মাসুদ রানা রাশেদ, লালমনিরহাট জেলা প্রতিনিধি: আজ সোমবার (৯ নভেম্বর) সকাল ১১টায় লালমনিরহাট জেলা শহরের প্রাণকেন্দ্র মিশন মোড় চত্ত্বরে লালমনিরহাট জেলা বাস, মিনিবাস, কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়ন, লালমনিরহাট জেলা ট্রাক, ট্যাংকলড়ী ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের আয়োজনে চিহ্নিত রাজাকার গোলাম রসুল পুত্র সন্ত্রাসী কালামের অপসারণের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

সভাপতিত্ব করেন লালমনিরহাট জেলা বাস, মিনিবাস, কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সহসভাপতি বীরমুক্তিযোদ্ধা আমিনুল ইসলাম। বক্তব্য রাখেন লালমনিরহাট জেলা ট্রাক, ট্যাংকলড়ী ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের দপ্তর সম্পাদক প্রিন্স, যুগ্ম সাধারণ সম্পাদক কামরুজ্জামান, সভাপতি পুলিন চন্দ্র বর্মন, লালমনিরহাট জেলা বাস, মিনিবাস, কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক বুলবুল আহম্মেদ প্রমুখ। এ সময় লালমনিরহাট জেলা বাস, মিনিবাস, কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়ন, লালমনিরহাট জেলা ট্রাক, ট্যাংকলড়ী ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের শ্রমিকবৃন্দ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!