হোম » প্রধান সংবাদ » শ্যামনগরে দৈনিক আজকের সারাদেশ পত্রিকার ৫ম প্রতিষ্টা বার্ষিকী পালিত

শ্যামনগরে দৈনিক আজকের সারাদেশ পত্রিকার ৫ম প্রতিষ্টা বার্ষিকী পালিত

মারুফ বিল্লাহ রুবেল, শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি: বস্ত নিষ্ঠ সংবাদ প্রকাশে দৃঢ় প্রত্যয়ে দৈনিক আজকের সারাদেশ পত্রিকার ৫ম প্রতিষ্টা বার্ষিকী পালিত হয়েছে। গতকাল রবিবার সকাল ১১টায় দৈনিক আজকের সারাদেশ পত্রিকার শ্যামনগর ব্যুরো অফিসের আয়োজনে শ্যামনগর এফ.এম মার্কেটের ৩য় তলায় মানবাধিকার প্রতিষ্ঠা ও বাস্তবায়ন সংস্কার কার্যালয়ে কেক কাটার মধ্য দিয়ে দৈনিক আজকের সারাদেশ পত্রিকার ৫ম প্রতিষ্টা বার্ষিকী পালীত হয়।
অনুষ্ঠানে দৈনিক আজকের সারাদেশ পত্রিকার শ্যামনগর ব্যুরো প্রধান মোঃ জিল্লুর রহমানের সভাপতিত্বে প্রধান আলোচক হিসাবে বক্তব্য রাখেন দৈনিক আজকের সারাদেশ পত্রিকার প্রধান সম্পাদক গাজী শাহাজান এবং সম্মানিত অতিথির বক্তব্য রাখেন শ্যামনগর উপজেলার সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার বাবু দেবী রঞ্জন মন্ডল। জে এম নূর ইসলামের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন দৈনিক আজকের সারাদেশ পত্রিকার সহ-সম্পাদক রবিউল ইসলাম, মানবাধিকার প্রতিষ্ঠা ও
বাস্তবায়ন সংস্কার উপজেলা সভাপতি রফিকুল ইসলাম বাবলু, শ্যামনগর থানার এস.আই শেখ কামাল হোসেন, দৃষ্টিপাত সাংবাদিক হাজী মুরাদ হোসেন, মানবাধিকার প্রতিষ্ঠা ও বাস্তবায়ন সংস্কার উপজেলা যুগ্ম সম্পাদক রবিউল ইসলাম, মানবাধিকার প্রতিষ্ঠা ও বাস্তবায়ন সংস্কার কাশিমাড়ী ইউনিয়ন সেক্রেটারি আসাদুজ্জামান ডাবলু, সহ-সভাপতি সাংবাদিক আব্দুল্লাহ আল মামুন প্রমূখ।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!