
আবু জাহের, শেরপুর (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার শেরপুরে পাকা রাস্তা ধ্বসে পুকুরে পেটে গেলেও নজর নেই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের। জানা যায়, উপজেলার সুঘাট ইউনিয়নের জোরগাছা রাস্তার উমরপাড়া নামক স্থানে ২ মাস আগে পাকা
রাস্তাটির অধিকাংশ পুকুরের ভিতর ধ্বসে গেলেও এখন পর্যন্ত নজর পড়েনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের।
জন গুরুত্ত¡পূর্ণ এই রাস্তাটি দিয়ে ছোট বড় যান চলাচল ও প্রায় ৩ লক্ষাধীক মানুসের চলাচলের একমাত্র রাস্তা। গত ২ মাস যাবৎ অকেজ হয়ে পড়ে আছে এই রাস্তাটি। যতই দিন যাচ্ছে ততই বাড়ছে ঝুকি। যে কোন সময় ঘটতে পারে বড় ধরনের দূর্ঘটনা। এলাকাবাসী এই রাস্তাটি দ্রুত পূননির্মাণের দাবি জানিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট।

আরও পড়ুন
লালমোহনে খাটের নিচ থেকে ৩৪ বস্তা চাল উদ্ধার
আওয়ামীলীগ জন্মলগ্ন থেকে দেশের ক্ষতি করেছে: ইকবাল হাসান মাহমুদ টুকু
বগুড়া শেরপুরের চুরি মামলার তদন্তে প্রাপ্ত আসামি আফিল পিন্টু গ্রেপ্তার