হোম » প্রধান সংবাদ » ঈশ্বরদীতে গণজমায়েত  ও বিক্ষোভ

ঈশ্বরদীতে গণজমায়েত  ও বিক্ষোভ

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি: হিন্দু মহাজোট ও হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদ ঈশ্বরদী উপজেলা ও পৌরশাখার যৌথ উদ্যোগে ঈশ্বরদীতে গনজমায়েত ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। পার্বতীপুর ও কুমিল্লার মুরাদনগরের সংখ্যালঘু এলাকায় আক্রমন, অগ্নিসংযোগ, নারী নির্যাতন; ছাত্রদের ছাত্রত্ব বাতিলের অপপ্রয়াস, অধ্যাপক কুশল চক্রবর্তীকে হত্যার হুমকি, ধর্মপ্রান শহীদুন্নবীকে পিটিয়ে-পুড়িয়ে হত্যা, সামাজিক যোগাযোগ মাধ্যমে ও সভা সমাবেশে ভিন্ন ধর্মের প্রতি অব্যাহত কটুক্তির প্রতিবাদে এবং গ্রেপ্তারকৃত ছাত্র-ছাত্রীদের আশু মুক্তি,

সংখ্যালঘু সুরক্ষা আইন প্রনয়ন, জাতীয় সংখ্যালঘু কমিশন ও সংখ্যালঘু মন্ত্রনালয় গঠনের দাবীতে শনিবার সকালে ঈশ্বরদী বাজারে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে প্রকৃত ধর্ম অবমাননাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করে বক্তব্য রাখেন ঈশ্বরদী প্রেসক্লাবের সভাপতি স্বপন কুন্ডু,  হিন্দু মহাজোটের সভাপতি আশুতোষ পাল, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি সন্তোষ সরকার, পুজা উৎযাপন পরিষদের সভাপতি সূনীল চক্রবর্তী, খেলাঘর কেন্দ্রিয় কমিটির সদস্য সাংবাদিক হাসানুজ্জামান,  মহাজোট উপজেলা শাখার সম্পাদক দেবদুলাল রায়,

.

ডাঃ সুজয় কুমার কুন্ডু, সনৎ কুমার সরকার, উমা শংকর বাবু পান্ডে, পার্থ প্রতিম দাস, উত্তম সাহা, দিপ্ত রায়, অরণ্য কুন্ডু । এসময় হিন্দু মহাজোট রাজশাহী বিভাগীয় প্রধান সমন্বয়কারী সুভাস চন্দ্র সরকার, রাজেশ কুমার সরাফ, তাপস পাল, শিবু কর্মকার, রনজু ভৌমিক, দিপঙ্কর কুমার, অপুর্ব রায়,  জ্যোতির্ময় ভদ্র টুটু অনুপ আচার্য, ডলি রাণী, সুমন সাহা, চন্দন সরকার, সন্তোষ দাসসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন! অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাংবাদিক ও কলামিস্ট গোপাল অধিকারী।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!