
এম আর ওয়াসিম, ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধিঃ কিশোরগঞ্জের ভৈরবে পৌর এলাকার ভৈরবপুর উত্তরপাড়া (ভৈরব হাইওয়ে থানার পিছন) থেকে ৫ জুয়ারী কে আটক করে ভৈরব র্যাব ক্যাম্প- ১৪ এর সদস্যরা। এসময় জুয়ার আসর থেকে তাস সহ নগদ ১৫,৬৯০ টাকা উদ্ধার করা হয়। গতকাল ৬ অক্টোবর শুক্রবার সন্ধ্যা পৌনে সাতটার সময় তাদেরকে আটক করা হয়।
র্যাব সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, একটি জুয়ারী চক্র নিয়মিত অবৈধভাবে ভৈরবপুর উত্তরপাড়া হাইওয়ে থানার পিছনে বশির মিয়ার খালি ভিটায় একদল জুয়ারী নিয়মিত জুয়া খেলে আসছে। উক্ত তথ্যের ভিত্তিতে র্যাবের নিরবিচ্ছিন্ন গোয়েন্দা নজরদারী চালানো হয় এবং তথ্যের সত্যতা পাওয়া যায়।
এরই প্রেক্ষিতে ভৈরব র্যাব ক্যাম্পের কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের এবং স্কোয়াড কমান্ডার এএসপি মোহাম্মদ বেলায়েত হোসাইন এর নেতৃত্বে একটি আভিযানিক দল গত ৬ অক্টোবর শুক্রবার সন্ধায় অভিযান পরিচালনা করে ৫ জুয়ারী কে আটক করা হয়। আটককৃতরা হলো- পৌর শহরের জগ্নানাথপুরের মৃত দ্বীন ইসলামের ছেলে নাজিম উদ্দিন,
মৃত মতি মিয়ার ছেলে কালা মিয়া, কমলপুর পঞ্চবটি পুকুর পাড়ের মৃত শামসুল হক মিয়ার ছেলে জিয়াউর রহমান, মৃত দেওয়ান মিয়ার ছেলে মোঃ স্বপন মিয়া ও শিমুলকান্দি ইউনিয়নের রাজনগর গ্রামের আলকাছ মিয়ার ছেলে মোঃ মিষ্টু মিয়া। ঘটনাস্থল থেকে জুয়ারী আসর থেকে নগদ ১৫৬৯০ টাকা, তাস ও ১ টি প্লাস্টিকের ত্রিপাল উদ্ধার করে জব্দ করা হয়। ধৃত আসামীদের বিরুদ্ধে কিশোরগঞ্জ জেলার ভৈরব থানায় মামলা দায়ের প্রক্রিয়াধীন।

আরও পড়ুন
লালমোহনে খাটের নিচ থেকে ৩৪ বস্তা চাল উদ্ধার
আওয়ামীলীগ জন্মলগ্ন থেকে দেশের ক্ষতি করেছে: ইকবাল হাসান মাহমুদ টুকু
বগুড়া শেরপুরের চুরি মামলার তদন্তে প্রাপ্ত আসামি আফিল পিন্টু গ্রেপ্তার