হোম » প্রধান সংবাদ » সান্তাহারের সিজার আলী ঢাকা মহানগর পূর্ব ছাত্রদলের সহ-প্রচার সম্পাদক নির্বাচিত

সান্তাহারের সিজার আলী ঢাকা মহানগর পূর্ব ছাত্রদলের সহ-প্রচার সম্পাদক নির্বাচিত

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি: ঢাকা মহানগর পূর্ব ছাত্রদলের নবগঠিত পূর্ণাঙ্গ কমিটিতে মোঃ সিজার আলী সহ-প্রচার সম্পাদক নির্বাচিত হওয়ায় বগুড়ার আদমদীঘিতে বিএনপির অঙ্গ সংগঠনের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো
হয়েছে। পল্টন থানা ছাত্রদলের সদ্য সাবেক এই সহ-সাংগঠনিক সম্পাদক বৃহস্পতিবার উপজেলার সান্তাহার
ইউনিয়নের প্রান্নাথপুর গ্রামের বাড়িতে এলে তাকে আন্তরিক শুভেচ্ছা ও প্রাণঢালা অভিনন্দন জানানো হয়।

এসময় ছাত্রদল নেতা মোঃ সিজার আলী জানান, বিএনপির স্থায়ী কমিটির অন্যতম সদস্য জননেতা মির্জা আব্বাস এবং জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি মো. ফজলুর রহমান খোকন ও সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল এবং ঢাকা মহানগর পূর্ব ছাত্রদলের সভাপতি খন্দকার এনামুল হক এনাম ও সাধারন সম্পাদক গিয়াস উদ্দিন মানিক সহ তার জন্মস্থান আদমদীঘি ও সান্তাহারে যারা সব সময় তাকে রাজনীতিতে অনুপ্রেরণা দিয়েছেন তাদের প্রতি তিনি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

স্থানিয় বিএনপির পক্ষে এই ছাত্রদল নেতার সাফল্য ও দীর্ঘাযু কামনা করেন উপজেলা বিএনপির আহবায়ক কমিটির
সদস্য ও সাবেক ছাত্রনেতা মাহফুজুল হক টিকন, এসএম আখতারুজ্জামান মিঠু, মামুনুর রশিদ, স্বপন, রাকিবুল হাসান সুজন, মাহফুজুর রহমান লিটন, সোহাগ হোসাইন প্রমূখ।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!