
জেএম.মমিন, বোরহানউদ্দিন প্রতিনিধিঃ ফ্রান্সে হযরত মুহাম্মদ (সাঃ) ও ইসলামকে অবমাননা করে ব্যঙ্গচিত্র প্রদর্শনের প্রতিবাদে বোরহানউদ্দিনে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে স্থানীয় তাওহিদী জনতা ৷
বুধবার সকাল ১০ টায় উপজেলার সাচড়া ইউনিয়নের দরুন বাজারে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করে তারা ৷ পরে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন শেষে দরুন বাজার সরকারি স্কুল মাঠে সংক্ষিপ্ত এক সমাবেশ অনুষ্ঠিত হয় ৷
এসময় ২ নং সাচরা ইউনিয়ন এর চেয়ারম্যান মহিবুল্লাহ মৃধার সভাপতিত্বে বক্তব্য রাখেন, মাওঃ আবুল কাশেম মির খতিব দরুন বাজার জামে মসজিদ , মাওলানা এ কে এম ইদ্রিস সুপার দেউলা শিবপুর দাখিল মাদ্রাসা, মাওঃ সালাউদ্দিন, মোঃ গোলাম মোস্তফা কুদ্দুস , মাওঃ মনিরুল ইসলাম, মাওঃ লোকমান, মাওঃ সোহেল, মাওঃ নুরুজ্জামান এবং মাওলানা জসিম উদ্দিনসহ প্রমুখ ৷
এ সময় বক্তারা বলেন, ফ্রান্সের সরকার আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ (সাঃ) এর ব্যঙ্গচিত্র অঙ্কন করে সারা বিশ্বের মুসলমানদের অন্তরে আঘাত দিয়েছে ৷ তারা মুসলমানদের প্রকাশ্য শত্রু ৷ আর এই শত্রুর সাথে আমরা সম্পর্ক রাখবো না ৷ সর্বক্ষেত্রে তাদেরকে বয়কট করতে হবে ৷ তাদের সব ধরনের পণ্য বর্জন করবো ৷ যাতে তারা এখান থেকে চরম শিক্ষা নিতে পারে ৷ এছাড়া বক্তারা ফ্রান্সের সাথে বাংলাদেশের কূটনৈতিক, অর্থনৈতিক সম্পর্ক সহ সকল ধরনের রাষ্ট্রীয় সম্পর্ক পরিহার করার জন্য সরকারের কাছে বিনীত আবেদন জানান ৷
হুঁশিয়ারি করে তারা আরো বলেন, ফ্রান্সের সরকার ম্যাক্রন কে মুসলমানদের কাছে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে ৷ তার ক্ষমা না চাওয়া পর্যন্ত প্রতিটি মুসলিম দেশে তাদেরকে বয়কট করা ও বিক্ষোভ কর্মসূচি চালিয়ে যাবে ৷ মুসলমানরা বীরের জাতি ৷ তারা তাদের প্রিয় নবী হযতর মুহাম্মদ (সা:) এর জন্য সর্বদা জীবন দিতে প্রস্তুত আছে ৷
এর আগে বিভিন্ন স্লোগান ও ব্যানার ফেস্টুন হাতে নিয়ে ইউনিয়নের প্রতিটি ওয়ার্ড থেকে আলাদা আলাদাভাবে বিক্ষোভ মিছিল নিয়ে একসাথে জড়ো হয় তাওহীদি জনতা ৷
এবং ফ্রান্সের সরকার ম্যাক্রন এর প্রতীকি ছবিতে জুতার ও ঝাড়ুর মালা পড়িয়ে মিছিল শেষে তা আগুনে পোড়ানো হয় ৷ সমাবেশ শেষে মাওলানা মনিরুল ইসলামের দোয়া মুনাজাত পরিচালনার মাধ্যমে কর্মসূচি সমাপ্ত হয় ৷

আরও পড়ুন
বগুড়া শেরপুরের চুরি মামলার তদন্তে প্রাপ্ত আসামি আফিল পিন্টু গ্রেপ্তার
ভৈরব প্রেসক্লাবের নির্বাচনে সভাপতি আনোয়ার, সম্পাদক সোহেল
ধামগড়ে নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার, এলাকাবাসীর প্রশংসায় মেম্বার প্রার্থী শফিকুল ইসলাম