হোম » প্রধান সংবাদ » ঠাকুরগাঁওয়ে স্বেচ্ছাসেবী সংগঠন ‘জার্নি অফ ইউনিটি’র ১ম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

ঠাকুরগাঁওয়ে স্বেচ্ছাসেবী সংগঠন ‘জার্নি অফ ইউনিটি’র ১ম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

 মোঃ ইসলাম,ঠাকুরগাঁও জেলা প্রতিনিধিঃ  ঠাকুরগাঁওয়ে স্বেচ্ছাসেবী সংগঠন “জার্নি অফ ইউনিটি”র ১ম প্রতিষ্ঠা বাষির্কী উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। মঙ্গলবার সংগঠনের আয়োজনে ঠাকুরগাঁও প্রেসক্লাব আনিসুল হক মিলনায়তন হলরুমে কেক কাটা, পুরস্কার বিতরণ ও আলোচনা সভার আয়োজন করা হয়।
সংগঠনের সভাপতি রাকিব আল রিয়াদের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা জাবেদ আলী। অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন, ঠাকুরগাঁও প্রেসক্লাবের সভাপতি মনসুর আলী, ঠাকুরগাঁও বক্ষব্যাধি হাসপাতালের চিকিৎসক ডা. শুভেন্দু কুমার দেবনাথ, স্বেচ্ছাসেবী সংগঠনের সাধারণ সম্পাদক কামরুজ্জামান শুভ সহ অন্যান্য সদস্যরা । বক্তব্য শেষে, প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!