
চট্টগ্রাম ব্যুরোঃ চট্টগ্রাম সিটি কর্পোরেশনের উদ্যোগে নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী ও স্পেশাল ম্যাজিস্ট্রেট (যুগ্ম জেলা ও দায়রা জজ) জাহানারা ফেরদৌস এর নেতৃত্বে গতকাল(০৩ অক্টোবর) সকালে চট্টগ্রাম মহানগর এলাকায় মোবাইল কোর্ট পরিচালিত হয়।
অভিযানকালে নগরীর ডবলমুরিং থানাধীন আগ্রাবাদ এক্সেস রোডের পার্শ্বের অবৈধ অপসারণ ও বেপারী পাড়া মোড়ে রাস্তা ও নালার জায়গা অবৈধ দখল করে গড়ে উঠা কাচাঁবাজার এবং এক্সেস রোডের টিএন্ডটি কলোনী সংলগ্ন অবৈধভাবে ফুটপাত দখল করে গড়ে উঠা কাচাঁবাজার উচ্ছেদ করে সর্বসাধারণের চলাচলের জন্য রাস্তা ও ফুটপাতের জায়গা উম্মুক্ত করে দেওয়া হয়। অভিযানকালে সিটি কর্পোরেশনের সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা, কর্মচারী, ও চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ ম্যাজিস্ট্রেটদ্বয়কে সহায়তা প্রদান করেন।

আরও পড়ুন
বগুড়া শেরপুরের চুরি মামলার তদন্তে প্রাপ্ত আসামি আফিল পিন্টু গ্রেপ্তার
ভৈরব প্রেসক্লাবের নির্বাচনে সভাপতি আনোয়ার, সম্পাদক সোহেল
ধামগড়ে নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার, এলাকাবাসীর প্রশংসায় মেম্বার প্রার্থী শফিকুল ইসলাম