
রাণীশংকৈল(ঠাকুরগাঁও)প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে খামারিদের মাঝে গবাদি প্রাণির কৃত্রিম প্রজনন, জাত উন্নয়ন,দুধ ও মাংস উৎপাদন বৃদ্ধি ও খামারের জীবনিরাপত্তা বিষয়ক একদিনের প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার দিনব্যাপী উপজেলা প্রাণিসম্পদ দপ্তর এর হলরুমে প্রশিক্ষণটি অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর প্রাণিসম্পদ বিভাগ এর বিভাগীয় উপ-পরিচালক ডাঃ আবু সৈয়দ মুহাম্মদ নাছির উদ্দিন খান।
আরো উপস্থিত ছিলেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আলতাফ হোসেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মদন কুমার রায় প্রমুখ। প্রশিক্ষণে উপজেলার ২০ খামারিকে দিনব্যাপী এ প্রশিক্ষণ দেওয়া হয়। এ সময় কৃত্রিম প্রজননের মাধ্যমে দেশী গাভী হতে ক্রস বাছুর, উন্নতজাতের গাভী, মাংসল ষাঁড় উৎপাদন এবং গাভীর প্রাকৃতিক প্রজননকে নিরুৎসাহিত করার বিষয়ে আলোচনা হয়।

আরও পড়ুন
বগুড়া শেরপুরের চুরি মামলার তদন্তে প্রাপ্ত আসামি আফিল পিন্টু গ্রেপ্তার
ভৈরব প্রেসক্লাবের নির্বাচনে সভাপতি আনোয়ার, সম্পাদক সোহেল
ধামগড়ে নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার, এলাকাবাসীর প্রশংসায় মেম্বার প্রার্থী শফিকুল ইসলাম