
ইয়াসির আরাফাত, সন্দ্বীপ (চট্টগ্রাম) প্রতিনিধিঃ ১৯৭৫ সালের ০ ৩ নভেম্বর ঢাকায় কেন্দ্রীয় কারাগারে জাতীয় চার নেতাকে হত্যা করা হয়। জেল হত্যা দিবস প্রতি বছরের ন্যায় এবারো যথাযথ মর্যাদায় সন্দ্বীপে উদযাপন হয়েছে। এই উপলক্ষে সন্দ্বীপ উপজেলা আওয়ামীলীগের ব্যবস্থাপনাত আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।মঙ্গলবার(৩ নভেম্বর) সকাল ১০ টায় উপজেলা পরিষদে কবি আবদুল হাকিম পাবলিক অডিটোরিয়ামে উপজেলা আওয়ামীলীগ সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মাষ্টার শাহাজান (বি.এ)এর সভাপতিত্বে জেল হত্যা দিবস পালিত হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ,চট্টগ্রাম-০৩ আসনের সাংসদ ও নৌ-পরিবহন মন্ত্রনালয় সর্ম্পকিত সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান আলহাজ্ব মাহফুজুর রহমান মিতা এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সন্দ্বীপ উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও উপজেলা ভাইস চেয়ারম্যান মাঈন উদ্দীন মিশন,আওয়ামীলীগ নেতা রফিকুল ইসলাম, সন্দ্বীপ উপজেলা আওয়ামী যুবলীগ সভাপতি ছিদ্দিকুর রহমান, সন্দ্বীপ পৌরসভা আওয়ামীলীগ সভাপতি মোক্তাদের মাওলা সেলিম, হারামিয়া ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি রহিম উল্ল্যাহ, মগধরা ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি জাহাঙ্গীর আলম, সারিকাইত ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি আশরাফ উল্ল্যাহ আসিফ।
এছাড়াও উপজেলার ও বিভিন্ন ইউনিয়নের আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান সঞ্চালনা করেনসন্দ্বীপ উপজেলা আওয়ামীলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আলাউদ্দিন বেদন।

আরও পড়ুন
লালমোহনে খাটের নিচ থেকে ৩৪ বস্তা চাল উদ্ধার
আওয়ামীলীগ জন্মলগ্ন থেকে দেশের ক্ষতি করেছে: ইকবাল হাসান মাহমুদ টুকু
বগুড়া শেরপুরের চুরি মামলার তদন্তে প্রাপ্ত আসামি আফিল পিন্টু গ্রেপ্তার