হোম » প্রধান সংবাদ » ভালুকা পাইলট যুব ক্লাবের মতবিনিময় ও সম্মাননা ক্রেষ্ট প্রদান।

ভালুকা পাইলট যুব ক্লাবের মতবিনিময় ও সম্মাননা ক্রেষ্ট প্রদান।

আরিফুল ইসলাম (আরিফ) ময়মনসিংহ, ভালুকা প্রতিনিধিঃ-ভালুকা পাইলট যুব ক্লাবের মতবিনিময় এবং উপদেষ্টা মÐলী সদস্যদের সম্মাননা ক্রেষ্ট প্রদান করা হয়েছে।ভালুকা পাইলট যুব ক্লাব কর্মকর্তা ও সম্মানিত সদস্যদের মতবিনিময় সভা বিকেলে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।পাইলট যুব ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি রাইসুল ইসলাম রনির সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম আসিফের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য আলহাজ্ব কাজিম উদ্দিন আহমেদ ধনু এমপি।অনুষ্ঠানের উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কালাম আজাদ।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,উপজেলা নির্বাহী অফিসার সালমা খাতুন,ক্লাবের উপদেষ্টা মেয়র পদপ্রার্থী ইঞ্জিঃ মাসুদ পারভেজ,মোঃ শাহাব উদ্দিন,মোঃ আমিরুল ইসলাম মল্লিক,সাংবাদিক মোঃ রফিকুল ইসলাম রফিক,ইউসুফ আলী,মোঃ মুকছেদ আলম ও মোঃ হান্নান সরকার,মোঃ মাজেদুল হক রুবেল,মল্লিকবাড়ী ইউনিয়ন ছাত্রলীগের আহব্বায়ক জুয়েল রানা প্রমুখ।এ সময় ক্লাব সদস্য ও সুধীজন সহ আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।মতবিনিময় শেষে উপদেষ্টা মন্ডলীদের সম্মাননা ক্রেষ্ট প্রদান করা হয়।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!