হোম » প্রধান সংবাদ » লালমনিরহাটে জাতীয় চারনেতার স্মরণে বিশেষ মোনাজাত

লালমনিরহাটে জাতীয় চারনেতার স্মরণে বিশেষ মোনাজাত

মোঃ মাসুদ রানা রাশেদ, লালমনিরহাট জেলা প্রতিনিধি: আজ মঙ্গলবার (৩ নভেম্বর) সকালে লালমনিরহাট জেলা আওয়ামী লীগ কার্যালয়ে লালমনিরহাট জেলা আওয়ামী লীগের আয়োজনে জেল হত্যা দিবস উপলক্ষে জাতীয় চারনেতার স্মরণে জাতীয়, দলীয় ও কালো পতাকা উত্তোলন এবং তাঁদের বিদেহী আত্মার মাগফেরাত কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।

এ সময় জেলা আওয়ামী লীগের সহসভাপতি নজরুল হক পাটোয়ারী ভোলা, অ্যাড. আশরাফ হোসেন বাদল, অ্যাড. নজরুল ইসলাম রাজু, যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা স্বপন, সাবেক প্রচার সম্পাদক সাখাওয়াত হোসেন সুমন খান, লালমনিরহাট পৌরসভার মেয়র রিয়াজুল ইসলাম রিন্টুসহ আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!