
রবিউল হাসান লায়ন,জামালপুরঃ জামালপুর সদর উপজেলার রশীদপুর ইউনিয়নের তুলশীপুর সেঙ্গুয়া সরকারবাড়ী গ্রামে গত সোমবার রাতে স্কুল পড়ুয়া এক নাবালিকা ধর্ষণের ঘটনায় হাতে নাতে আটক হয়েছেন ধর্ষণকারী খলিলুর রহমান। জানাগেছে,সেংগুয়া গ্রামের আঃ সালামের নাতনী স্হানীয় তুলশীপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেনীর পড়ুয়া ছাএী (১২)- গত সোমবার রাত ৯ টার দিকে একই ইউনিয়নের আলীনগর গ্রামের বখাটে কাডমিস্ত্রি এক সন্তানের জনক খলিলুর রহমান (২৬) ওই নাবালিকার বাড়িতে গিয়ে তাকে উপর্যুপরি ধর্ষণ করে। পরে রাতেই পার্শ্ববর্তী বাড়ির লোকজন ধর্ষণকারী খলিলুর রহমানকে হাতে নাতে আটক করে।
স্থানীয়রা জানান, স্কুল পড়ুয়া ওই নাবালিকা তার নানার বাড়ি সেংগুয়া গ্রামে থেকে পড়াশোনা করিত। ঘটনার দিন রাতে বাড়িতে কেউ না থাকার সুযোগে বখাটে খলিলুর রহমান তাকে ধর্ষণ করে। ঘটনাটি নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মঙ্গলবার সকালে সরজমিনে ঘটনাস্হলে র্যাব- ১৪ এসে ধর্ষণকারী খলিলুর রহমানকে আটক করে। এ ঘটনায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

আরও পড়ুন
বগুড়া শেরপুরের চুরি মামলার তদন্তে প্রাপ্ত আসামি আফিল পিন্টু গ্রেপ্তার
ভৈরব প্রেসক্লাবের নির্বাচনে সভাপতি আনোয়ার, সম্পাদক সোহেল
ধামগড়ে নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার, এলাকাবাসীর প্রশংসায় মেম্বার প্রার্থী শফিকুল ইসলাম