
রায়হান আলীঃ সিরাজগঞ্জের উল্লাপাড়ায় সড়ক ও জনপদ বিভাগের ৫ কিলোমিটার বেদখলকৃত জায়গায় অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে সড়ক ও জনপদ বিভাগ। মঙ্গলবার (৩ অক্টোবর) সকালে উল্লাপাড়া পৌর শহরের কাওয়াক মোড় অংশে (এন ফাইভ ৫২০) রাস্তার দুপাশে দীর্ঘদিন বেদখলকৃত সড়ক ও জনপদের জায়গায় অবৈধ অন্ততঃ অর্ধ শতাধিক স্থাপনা উচ্ছেদ করা হয়। এই অভিযান পরিচালনা করেন সিরাজগঞ্জ জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট লিয়াকত রহমান।
এসময় উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী আশরাফুল ইসলাম প্রামাণিক, ,উল্লাপাড়া সড়ক উপ-সহকারী প্রকৌশলী আব্দুল খালেক,মডেল থানা উপ-পরিদর্শক নুরে আলম সিদ্দিকী সহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য। সিরাজগঞ্জ জেলা সড়ক ও জনপদের নির্বাহী প্রকৌশলী আশরাফুল ইসলাম প্রামাণিক জানান শ্রীকোলা থেকে কাওয়াক মোড় পর্যন্ত ২.৫০ কিলোমিটার (বাইপাস) রাস্তা চার সড়কে প্রসস্থ করণ করা হবে।
এসময় তিনি আরো জানান রাস্তার দুপাশে সড়ক ও জনপদ বিভাগের জায়গায় অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু হয়েছে। শ্রীকোলা থেকে পাইকপাড়া পর্যন্ত ৩ কিলোমিটার রাস্তার দুপাশে বেদখলকৃত সড়ক ও জনপদের জায়গা দখলমুক্ত করা হবে।

আরও পড়ুন
বগুড়া শেরপুরের চুরি মামলার তদন্তে প্রাপ্ত আসামি আফিল পিন্টু গ্রেপ্তার
ভৈরব প্রেসক্লাবের নির্বাচনে সভাপতি আনোয়ার, সম্পাদক সোহেল
ধামগড়ে নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার, এলাকাবাসীর প্রশংসায় মেম্বার প্রার্থী শফিকুল ইসলাম