
এম.এ রাশেদ, বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়ার শেরপুরে পাঠাগার স্থাপনের নামে সাইনবোর্ড ঝুলিয়ে সরকারি রাস্তার জায়গা দখলের চেষ্টার অভিযোগ উঠেছে। এলাকাবাসী জানান, শেরপুর উপজেলার গাড়ীদহ ইউনিয়নের হাপুনিয়া গ্রামের সরকারি রাস্তার জায়গা দখল করে কয়েকদিন পুর্বে স্থানীয় ইউপি সদস্য আল আমিনের নেতৃত্বে কতিপয় যুবক পাঠাগার স্থাপনের কাজ শুরু করে। সাইনবোর্ড ঝুলিয়ে ইট দিয়ে পাঠাগারের নামে ক্লাব ঘর স্থাপনের কাজ শুরু হলে স্থানীয়রা কাজে বাধা দেন।
স্থানীয়দের অভিযোগ, সরকারি রাস্তার জায়গা দখল করে আবাদী জমির পার্শ্বে পাঠাগার স্থাপন হলে এলাকাবাসীর নানা সমস্যার সৃষ্টি হবে। এ ব্যাপারে স্থানীয় ইউপি সদস্য আল আমিন জানান, এলাকার যুব সম্প্রদায়ের জ্ঞান চর্চার জন্য রাস্তার পার্শ্বে অতিরিক্ত জায়গায় পাঠাগার স্থাপনের উদ্যোগ নিয়েছিলাম। এলাকাবাসী আপত্তি করলে পাঠাগার করা হবে না। শেরপুর থানার এএসআই মিলন হোসেন জানান, স্থানীয়দের অভিযোগের প্রেক্ষিতে ঘটনাস্থল পরিদর্শন করেছি। সরকারি রাস্তার জায়গা দখল করার কোন সুযোগ দেয়া হবে না বলে তিনি জানান।

আরও পড়ুন
লালমোহনে খাটের নিচ থেকে ৩৪ বস্তা চাল উদ্ধার
আওয়ামীলীগ জন্মলগ্ন থেকে দেশের ক্ষতি করেছে: ইকবাল হাসান মাহমুদ টুকু
বগুড়া শেরপুরের চুরি মামলার তদন্তে প্রাপ্ত আসামি আফিল পিন্টু গ্রেপ্তার