
এম.এ রাশেদ, বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়ার ধুনট উপজেলা আওয়ামী লীগের সদস্য আব্দুস ছালাম শেখ (৫২) সড়ক দুর্ঘটনায় ইন্তেকাল করেছেন (ইন্না ….. রাজিউন)। সোমবার রাত সাড়ে ৮ টায় চৌকিবাড়ী ইউনিয়নের জালশুকা গ্রামে এ ঘটনা ঘটে। তিনি ওই ইউনিয়নের বিশ্বহরিগাছা গ্রামের মমতাজ উদ্দিন শেখের ছেলে।
পারিবারিক সূত্রে জানা যায়, সোমবার রাত সাড়ে ৮ টায় বিশ্বহরিগাছা বাজার থেকে আ.লীগ নেতা আব্দুস ছালাম ব্যক্তিগত মোটরসাইকেল চালিয়ে বিলকাজুলী গ্রামে বোনের বাড়ি যাচ্ছিলেন। পথিমধ্যে জালশুকা গ্রামে পৌছুলে মোটরসাইকেলটি একটি গর্তে পড়ে যায়। এসময় ঘটনাস্থলেই তিনি মারা যান।
ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) কৃপা সিন্ধু বালা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তার মৃত্যুতে ধুনট মডেল প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক ইমরান হোসেন ইমন, সাধারণ সম্পাদক সাংবাদিক এম.এ রাশেদ, গভীর শোক প্রকাশ করে শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন এবং মরহুমের রুহের মাগফিরাত কামনা করেছেন।

আরও পড়ুন
বগুড়া শেরপুরের চুরি মামলার তদন্তে প্রাপ্ত আসামি আফিল পিন্টু গ্রেপ্তার
ভৈরব প্রেসক্লাবের নির্বাচনে সভাপতি আনোয়ার, সম্পাদক সোহেল
ধামগড়ে নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার, এলাকাবাসীর প্রশংসায় মেম্বার প্রার্থী শফিকুল ইসলাম