হোম » প্রধান সংবাদ » সিরাজগঞ্জে পৌর বর্জ্য দিয়ে উৎপাদনকারী কারখানার ভিত্তি প্রস্তর উদ্বোধন

সিরাজগঞ্জে পৌর বর্জ্য দিয়ে উৎপাদনকারী কারখানার ভিত্তি প্রস্তর উদ্বোধন

 হুমায়ুন কবির সুমন, সিরাজগঞ্জ প্রতিনিধি : যুক্তরাজ্যের স্কলার পাওয়ার লিমিটেড ও তাদের বাংলাদেশী সহযোগী প্রতিষ্ঠান এনডিউরিং এনার্জি লিমিটেড এর দ্বারা বাংলাদেশর প্রথম পৌরবর্জ্য হতে জ্বালানী উৎপাদনকারী কারখানার ভিত্তি প্রস্তর উদ্ধোন করা হয়েছে। সোমবার (২ নভেম্বর) বিকেলে প্রকল্পের বনবাড়ীয়ায় ভিত্তি প্রস্তর উদ্ভোধন ও শহীদ এম মনসুর আলী অডিটোরিয়ামে প্রকল্প পরিচিতি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে সিরাজগঞ্জ পৌরসভার মেয়র সৈয়দ আব্দুর রউফ মুক্ত্#া৩৯;র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ-কামারখন্দ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অধ্যাপক ডা হাবিবে মিল্লাত মুন্না।

স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের অনুমোদনক্রমে যুক্তরাজ্য ভিত্তিক প্রতিষ্ঠান ‘স্কলার্স পাওয়ার লিমিটেড’ ও তাদের বাংলাদেশী সহযোগী প্রতিষ্ঠান এনডিউরিং এনার্জি লিমিটেড’ যৌথ উদ্যেগে প্রকল্পটি বাস্তবায়িত হলে পৌরবর্জ্য প্রক্রিয়াজাত করে নবায়নযোগ্য জ্বালানী উৎপাদন করবে, যার মাধ্যমে একটি নির্মল, সবুজ দূষণ মুক্ত সুন্দর ও পরিচ্ছন্ন সিরাজগঞ্জ শহর গড়ে উঠবে। এই বর্জ্যরে দূর্গন্ধ থেকে স্থানীয়দের মুক্ত করতে গত ১৫ অক্টোবর সিরাজগঞ্জ পৌরসভা ও স্কলার্স পাওয়ার লিমিটেড এর কারিগরি পরিচালকের সাথে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,

পুলিশ সুপার হাসিবুল আলম, অতিরিক্ত জেলা প্রশাসক এবিএম রওশন কবির, বেঙ্গলি পার্টনার্স লিমিটেড এর পরিচালক মি.রিচার্ড ক্ল্যাম্প, মি. রিচার্ড কাসেই, সি.ই.ও, আর.ই.সি, , ব্যবস্থাপনা পরিচালক মি. পিট মালভানি, স্কলার্স পাওয়ার লিমিটেড এর পরিচালক মোহাম্মদ দীন ইসলাম, স্কলার্স পাওয়ার লিমিটেড এর চেয়ারম্যান শামসুন ইসলাম,

ব্যবস্থাপনা পরিচালক ডা. মোঃ রফিকুল ইসলাম, এনডিউরিং এনার্জি লিমিটেডের পরিচালক খন্দকার এম নুর-এ-আলম প্রমুখ। প্রধান অতিথি সিরাজগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ডাঃ হাবিবে মিল­াত মুন্না বলেন, আপনারা জানেন সারা পৃথিবীর পরিবেশ বিপর্যেয় মুখে আর এই পরিবেশ বিপর্যয়ের হাত থেকে রক্ষা পেতে হলে আমাদের অবশ্যই পরিবেশ বান্ধব কর্মসুচি গ্রহন করতে হবে। আর এই পরিবেশ বান্ধব কর্মসুচির অংশ হিসেবে সিরাজগঞ্জ পৌরসভা ও স্কলার্স পাওয়ার লিমিটেড এর মধ্যে স্থানীয় সরকার মন্ত্রনালয়ের মাধ্যমে যে চুক্তি স্বাক্ষর হয়েছে এই চুক্তির ফলে শহরের সকল বর্জ্য দিয়ে সলিড রিকভার্ড ফুয়েল উৎপাদনের মাধ্যমে পৌরবর্জ্য-র
পরিবেশবান্ধব অপসারণ প্রকল্প গ্রহন করা হয়েছে তা দ্রুতগতিতে কাজ হস্তান্তর ও প্রকল্পটি বাস্তবায়ন হলে

বাংলাদেশের মধ্যে একটি মাইলফলক হবে সিরাজগঞ্জ পৌরসভা। এতদিন পর্যন্ত সিরাজগঞ্জে ময়লা ভাগাড় বা ল্যান্ডফিলে জায়গার অভাবে প্রতিদিন উৎপন্ন ময়লার ৪০% থেকে ৪৫% সংগৃহিত হতো। এই প্রকল্প চালু হবার সঙ্গে সঙ্গে ময়লা ফেলার জায়গার আর কোন অভাব থাকবে না। প্রতিদিন উৎপন্ন ময়লা ১০০% এ সংগৃহিত হবে
এবং এই প্লান প্রক্রিয়াজাত হয়ে নবায়নযোগ্য জ্বালানী-সলিড রিকভার্ড ফুয়েল বা এসআরএফ এ পরিনত হবে। ফলে যেমন সম্পন্ন শুন্য হয়ে যাবে পৌরবর্জ্য থেকে পরিবেশ এর দুষণ, তেমনি আর থাকবে না পৌরসভার জন্য ময়লা ফেলার জায়গার অভাব।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!