
হুমায়ুন কবির সুমন, সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের তাড়াশের খালকুলা বাজারে কাভার্ড ভ্যান ও ট্রাকের সংঘর্ষে ২ চালক ঘটনাস্থলেই নিহত হয়েছে। আহত ১ সহকারীকে উদ্ধার করে সিরাজগঞ্জ বঙ্গমাতা ফজিলাতুন নেছা মুজিব হাসপাতালে পাঠিয়েছে ফায়ার সার্ভিস কর্মীরা।
সিনাজগঞ্জ ফায়ার সার্ভিস এন্ড সসিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক মো: মঞ্জিল হক জানান, রোববার রাত বারোটার দিকে ঢাকাগামী আলু বোঝাই একটি ট্রাক ও রাজশাহীগামী একটি বড় কাভার্ড ভ্যান তাড়াশের খালকুলা বাজার এলাকায় পৌছলে নিয়ন্ত্রণ হারিয়ে মুখোমুখি সংঘর্ষ বাধে। এ সময় ঘটনাস্থলেই ২ যানবাহকের চালক নিহত হন। আহত অবস্থায় ১ সহকারীকে উদ্ধার করে সিরাজগঞ্জে হাসপাতালে পাঠায় ফায়ার সার্ভিস কর্মীরা।তাৎক্ষনিকভাবে কারোরই নাম পরিচয় নিশ্চিত করতে পারেনি কেউই। কিছু সময়ের জন্য হাটিকুমরুল বনপাড়া সড়কে যানবাহন চণাচল বন্ধ থাকলেও, পরে তা স্বাভাবিক হয়।

আরও পড়ুন
বগুড়া শেরপুরের চুরি মামলার তদন্তে প্রাপ্ত আসামি আফিল পিন্টু গ্রেপ্তার
ভৈরব প্রেসক্লাবের নির্বাচনে সভাপতি আনোয়ার, সম্পাদক সোহেল
ধামগড়ে নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার, এলাকাবাসীর প্রশংসায় মেম্বার প্রার্থী শফিকুল ইসলাম