হোম » প্রধান সংবাদ » সরকারি ওষুধ অবৈধভাবে উত্তোলন করার সময় জুয়েল রানা (২৮) নামের এক যুবককে হাতেনাতে আটক করে দুদক।  

সরকারি ওষুধ অবৈধভাবে উত্তোলন করার সময় জুয়েল রানা (২৮) নামের এক যুবককে হাতেনাতে আটক করে দুদক।  

মো: তারিকুর রহমান চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গা সদর হাসপাতালে অভিযান পরিচালনা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। রবিবার (১লা নভেম্বর) দুপুর ২টা ২০ মিনেটের দিকে এই অভিযান পরিচালিত হয়। অভিযানে সরকারি ওষুধ অবৈধভাবে উত্তোলন করার সময় জুয়েল রানা (২৮) নামের এক যুবককে হাতেনাতে আটক করে দুদক। পরে তাকে ভ্রাম্যমাণ আদালতে দণ্ডবিধির ৯১ ধারায় ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ সাদিকুর রহমান। কারাদণ্ডপ্রাপ্ত জুয়েল রানা সদর উপজেলার বেলগাছি গ্রামের (মুসলিম পাড়া) আশু স্বর্ণকারের ছেলে।
অভিযান সূত্রে জানা যায়, দুদকের কুষ্টিয়া সার্কেলের সহকারী পরিচালক নাছরুল্লাহ সরকারের নেতৃত্বে দুদকের একটি টিম রবিবার দুপুরে বিভিন্ন অনিয়মের অভিযোগে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে অভিযান পরিচালনা করে। অভিযানে হাসপাতালের নথিপত্রসহ সার্বিক বিষয়ে খোঁজখবর নেওয়া হয়। এ সময় পাচারের উদ্দেশ্যে অবৈধভাবে সরকারি ওষুধ উত্তোলন করার সময় জুয়েল রানা নামের এক যুবককে হাতেনাতে আটক করা হয়। আটক করার পর ভ্রাম্যমাণ আদালতের অভিযানে তাকে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করে জেলহাজতে প্রেরণ করা হয়।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!