হোম » প্রধান সংবাদ » জামালপুরে রিক্সা-ভ্যান শ্রমিক ইউনিয়নের মানববন্ধন

জামালপুরে রিক্সা-ভ্যান শ্রমিক ইউনিয়নের মানববন্ধন

রবিউল হাসান লায়ন,জামালপুর: জামালপুর শহরে গত শনিবার মধ্যরাতে বিভিন্ন পয়েন্টে রিক্সাওয়ালা, যাত্রী, পথচারীদের ওপর হামলা-ছিনতাইয়ের প্রতিবাদে ও নিরাপত্তার দাবীতে জামালপুর জেলা রিক্সা-ভ্যান শ্রমিক ইউনিয়নের ঘন্টাব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে শহরের দয়াময়ী চত্তরে মানববন্ধনের আয়োজন করে জেলা রিক্সা-ভ্যান শ্রমিক ইউনিয়ন। রিক্সা-ভ্যান শ্রমিক ইউনিয়নের আহবায়ক বিশ্বজিৎ দেব রাজন’র সভাপতিত্বে ও সুমন আদিত্য’র সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন রিক্সা চালক রমিছ উদ্দিন, দানেছ আলী, জাতীয় সমাজতান্ত্রিক দলের সভাপতি আমির উদ্দিন,
ন্যাপের সাধারণ সম্পাদক এ্যাড. আনসার আলী, জাতীয় শ্রমিক লীগ জামালপুর জেলা শাখার ত্রাণ ও পুনর্বাসন সম্পাদক হারুন অর রশিদ, ইসলামি আন্দোলনের সভাপতি সৈয়দ ডাঃ ইউনুছ আলী প্রমুখ। বক্তব্যে নেতৃবৃন্দ বলেন, শহরের প্রতিটি পয়েন্টে নিরাপত্তার বাহীনির সদস্য রাখতে হবে, ছিনতাই ঘটনায় আহতদের সরকারী খরচে চিকিৎসা নিশ্চিত করতে হবে, ছিনতাইয়ের সাথে জড়িত সকল সদস্যদের আইনের আওতায় এনে তাদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা নিশ্চিত করতে হবে। তা নাহলে আগামী দিনে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে দুর্বার আন্দোলনের হুশিয়ারী উচ্চারণ করেন মানববন্ধনে উপস্থিত রিক্সা-ভ্যান চালকসহ অন্যান্য নেতৃবৃন্দ।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!