
মোঃ মাসুদ রানা রাশেদ, লালমনিরহাট: আজ শনিবার (৩১ অক্টোবর) সকাল ১১টায় জেলা জাসদ কার্যালয়ে জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ লালমনিরহাট জেলা শাখার আয়োজনে জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ এর ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বক্তব্য রাখেন জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ লালমনিরহাট জেলা শাখার সাবেক প্রচার ও প্রকাশনা সম্পাদক এস কে সাহেদ, জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ লালমনিরহাট জেলা শাখার আহবায়ক কমিটির সাধারণ সম্পাদক হাসমত আলী প্রমুখ। এ সময় জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ লালমনিরহাট জেলা শাখার অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন
বগুড়া শেরপুরের চুরি মামলার তদন্তে প্রাপ্ত আসামি আফিল পিন্টু গ্রেপ্তার
ভৈরব প্রেসক্লাবের নির্বাচনে সভাপতি আনোয়ার, সম্পাদক সোহেল
ধামগড়ে নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার, এলাকাবাসীর প্রশংসায় মেম্বার প্রার্থী শফিকুল ইসলাম