হোম » প্রধান সংবাদ » বগুড়ার ধুনটে  আড়িয়ামারা খালে মাছ ধরতে গিয়ে  স্কুলছাত্রের মৃত্যু

বগুড়ার ধুনটে  আড়িয়ামারা খালে মাছ ধরতে গিয়ে  স্কুলছাত্রের মৃত্যু

এম.এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়ার ধুনট উপজেলায় আড়িয়ামারা খালে  মাছ ধরতে গিয়ে সাব্বির হোসেন (১০) নামের এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। গত (৩১ অক্টোবর) ২ টার  দিকে উপজেলার এলাঙ্গী ইউনিয়নের শৈলমারী গ্রামের আড়িয়ামারা খালে এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তি হলেন  শৈলমারী গ্রামের কৃষক ওমর ফারুকের ছেলে এবং চালারভিটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী সাব্বির হোসেন।

স্থানীয়  সূত্রে জানা যায়, শনিবার দুপুর ২টার সময় আড়িয়ামারা খালে দুই বন্ধুর সঙ্গে সাব্বির জাল নিয়ে মাছ ধরতে যায়। সেখানে মাছ ধরতে গিয়ে সাব্বির অসাবধানতাবসত গভীর পানিতে ডুবে যায়। এ সময় তার দুই বন্ধুর চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এসে সাব্বিরকে উদ্ধার করে। পরে তাকে ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে জরুরি বিভাগের কত্যর্বরত চিকিৎসক সাব্বির হোসেনকে মৃত ঘোষণা করেন।

ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) কৃপা সিন্ধু বালা জানান, সংবাদ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। আইনী প্রক্রিয়া শেষে সাব্বিরের মৃতদেহ তার স্বজনদের নিকট হস্তান্তর করা হয়েছে।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!