হোম » প্রধান সংবাদ » সিরাজগঞ্জে পিস্তল ও গুলিসহ ছিনতাইকারী গ্রেফতার

সিরাজগঞ্জে পিস্তল ও গুলিসহ ছিনতাইকারী গ্রেফতার

হুমায়ুন কবির সুমন, সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জের কামারখন্দে একটি বিদেশী পিস্তল, দুই রাউন্ড গুলি, একটি
মোটরসাইল ও আট হাজার টাকাসহ মাহবুব হোসেন (৩৬) নামের ছিনতাইকারীকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (৩১ অক্টোবর) সকালে বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোসাদ্দেক হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

গ্রেফতার মাহবুব হোসেন কামারখন্দ উপজেলার লাহিড়ী বাড়ী গ্রামের মোঃ চাঁন খার ছেলে।

ওসি আরও জানান, গভীর রাতে মহাড়কের ১৫ নং ঝাঐল ব্রিজের উপরে ছিনতাই হচ্ছে। গোপন সংবাদ পেয়ে সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে গিয়ে ১টি পিস্তল, ২রাউন্ড গুলি, ১টি ম্যাগাজিন, ১টি রেজিস্ট্রেশন বিহীন পালসার মোটরসাইকেল ও ছিনতাইকৃত ৮ হাজার টাকাসহ ছিনতাইকারী মাহবুবকে গ্রেফতার করা হয়েছে।

জনসাধারনের সহায়তায় গ্রেফতারের সময় জখম হলে তাকে উদ্ধার করে সিরাজগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এঘটনায় বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানায় দুটি মামলা দায়ের হয়েছে।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!