
সিদ্ধিরগঞ্জ প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে এক কিশোরীকে (১৬) গণধর্ষণের পর অন্তঃসত্ত্বা হয়েছে বলে জানা গেছে। এ ঘটনায় ভুক্তভোগী কিশোরীর মা শুক্রবার সকালে সিদ্ধিরগঞ্জ থানায় একটি মামলা দায়েরের পর পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার ব্যক্তিরা হলেন-মো. উজ্জ্বল রানা (২০), তাজেল ইসলাম (১৬), মো. জালাল (২১), আব্দুল আজিজ হাওলাদার (৫৫) ও বিলকিস হাওলাদার।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ভুক্তভোগী কিশোরীর পরিবার অভিযুক্তদের সাথে ভাড়া বাসায় বসবাস করতেন। গত ২৪ এপ্রিল অভিযুক্ত জালাল ও বিলকিস ভুক্তভোগী কিশোরীকে কথা বলবে বলে ফুসলিয়ে আব্দুল আজিজের রুমে নিয়ে যায়। তারপর উজ্জ্বল ও তাজেলকে ওই রুমে যাওয়ার সু্যােগ করে দিলে তারা দরজা বন্ধ করে কিশোরীকে ধর্ষণ করে।
ঘটনার পর তারা ভুক্তভোগী কিশোরীকে ওষুধ খাওয়ানোর পর সুস্থতা অনুভব করলে বিষয়টি তার পরিবারকে গোপন রাখার অনুরোধ জানায়। কিন্তু শুক্রবার ভুক্তভোগী কিশোরী অসুস্থতা অনুভব করলে তাকে পরীক্ষা করার পর জানা যায় সে ৫ মাসের অন্তঃসত্ত্বা।
মামলার বিষয়টি নিশ্চিত করে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ফারুক বলেন, এ ঘটনায় ভুক্তভোগী কিশোরী মা মামলা দায়ের করেছেন। অভিযুক্ত পাঁচজনকে আটক করেছে পুলিশ।

আরও পড়ুন
বগুড়া শেরপুরের চুরি মামলার তদন্তে প্রাপ্ত আসামি আফিল পিন্টু গ্রেপ্তার
ভৈরব প্রেসক্লাবের নির্বাচনে সভাপতি আনোয়ার, সম্পাদক সোহেল
ধামগড়ে নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার, এলাকাবাসীর প্রশংসায় মেম্বার প্রার্থী শফিকুল ইসলাম