
আহসান হাবীব আরমান, জয়পুরহাট জেলা প্রতিনিধিঃ জয়পুরহাটের কালাইয়ে ছয় বছরের এক শিশু ধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় বৃহস্পতিবার সন্ধ্যার পর অভিযুক্ত ইরো মানিককে (৫০) বগুড়ার শিবগঞ্জ উপজেলার জামুরহাট এলাকা থেকে গ্রেপ্তার করে পুলিশ। ঘটনাটি ঘটেছে কালাই উপজেলার বাখড়া গ্রামে। গ্রেপ্তারকৃত ইরো
মানিক একই গ্রামের মৃত ওসমান আলীর ছেলে। পুলিশ ও স্থানীয়রা জানান, ধর্ষণের শিকার ওই শিশু কালাই উপজেলার বাখড়া গ্রামে নানার বাড়িতে থেকে স্থানীয় একটি বিদ্যালয়ে পড়াশোনা করে।
বৃহস্পতিবার সকাল ১০টার দিকে অন্য সহপাঠীর সঙ্গে নানার প্রতিবেশীর বাড়িতে খেলছিল শিশুটি। বাড়িতে কেউ না থাকার সুযোগে ইরো মানিক অন্য শিশুকে খাবার আনতে বাইরে পাঠিয়ে দেয়। পরে ওই শিশুকে জোরপূর্বক ধর্ষণ করে সে। শিশুটি তার নানির কাছে ঘটনাটি জানালে তাৎক্ষণিক তাকে চিকিৎসার জন্য কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে পাঠানো হয়। শিশুটির বাবা বাদী হয়ে থানায় অভিযোগ করলে পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তার করে। কালাই থানার অফিসার ইনচার্জ (ওসি) সেলিম মালিক বলেন, শুক্রবার আসামিকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে।

আরও পড়ুন
ঠাকুরগাঁওয়ে প্রতারক চক্রের দুই সদস্য ভাই-বোন গ্রেপ্তার, উদ্ধার স্বর্ণসদৃশ সামগ্রী
জামালপুরে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই শহীদ দিবস’ পালিত
একটি ড্রেন বন্ধ, জলাবদ্ধতায় বিপর্যস্ত জামালপুর সদরের ৫ গ্রাম