হোম » প্রধান সংবাদ » ফ্রান্স সরকার কর্তৃক মহানবী (সঃ) এর ব্যঙ্গচিত্র প্রকাশের প্রতিবাদে সুনামগঞ্জে মানববন্ধন

ফ্রান্স সরকার কর্তৃক মহানবী (সঃ) এর ব্যঙ্গচিত্র প্রকাশের প্রতিবাদে সুনামগঞ্জে মানববন্ধন

সুনামগঞ্জ থেকে আল-হেলাল : ফ্রান্স সরকার কর্তৃক মহানবী (সঃ) এর ব্যঙ্গচিত্র প্রকাশের প্রতিবাদে জামেয়া আস আদিয়া ইসলামিয়া হাছননগরের উদ্যোগে সুনামগঞ্জে মানববন্ধন ও প্রতিবাদ সভা সম্পন্ন হয়েছে। বুধবার সকালে সুনামগঞ্জ ট্রাফিক পয়েন্ট (আলফাত উদ্দিন স্কয়ারে) অনুষ্ঠিত মানববন্ধনে সভাপতিত্ব করেন জামেয়ার মুহতামিম মাওলানা দিলওয়ার হোসাইন।

 

বক্তব্য রাখেন আযাদ দ্বীনি এদারায়ে তালিম বাংলাদেশের মহাসচিব শায়খ মাওলানা আব্দুল বছির, মাওলানা
আনওয়ার হোসাইন, তেঘরিয়া মাদ্রাসার ভারপ্রাপ্ত মুহতামিম মুফতি বদরুল ইসলাম, আস আদিয়ার নায়বে মুহতামিম মাওলানা জামাল উদ্দিন পলাশী,শায়খুল হাদিস মুফতি আজির উদ্দিন, মুহাদ্দিস হাফিজ মাওলানা সাইফুল ইসলাম,মাওলানা রিয়াজ উদ্দিন, নায়বে নাজিম হাফিজ মাওলানা সৈয়দ ফেদাউল ইসলাম,পুর্ববাজার মসজিদের পেশ ইমাম মাওলানা আবুসাইদ,

 

হাজীপাড়া মসজিদের ইমাম ও খতিব মাওলানা রফিক আহমদ, মাওলানা জৈনউদ্দিন,মুহম্মদ কাওসার আহমদ, জামেয়ার ছাত্র মুহাম্মদ আব্দুর রহমান প্রমুখ । সভা পরিচালনা করেন জামেয়ার ছাত্র আবু ইউসুফ। মোনাজাত পরিচালনা করেন শায়খ মাও: আব্দুল বছির। বক্তারা আগামী শুক্রবারের সম্মিলিত উলামা মাশায়েখ ও তৌহিদী জনতার প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিলে সবাইকে অংশগ্রহণ করার উদাত্ত আহবান জানান। নেতৃবৃন্দ ফ্রান্স
সরকার কর্তৃক মহানবী (সঃ) এর ব্যঙ্গচিত্র প্রকাশের প্রতিবাদের অংশ হিসেবে ফরাসী পণ্য বর্জনের জন্য দেশবাসীর
প্রতি আহবাণ জানান।

 

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!