
এম.এ রাশেদ, বগুড়া জেলা প্রতিনিধিঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ আওয়ামীলীগের স্থানীয় নেতাদের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে কটুক্তির প্রতিবাদে বগুড়ায় বিক্ষোভ সমাবেশ হয়েছে। বগুড়া জেলা আওয়ামীলীগের সকল সহযোগী সংগঠনের উদ্যোগে বুধবার দুপুরে শহরের সাতমাথায় অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ¦ মজিবর রহমান মজনু।
জেলা যুবলীগের সভাপতি শুভাশিষ পোদ্দার লিটনের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে আরও বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি টি জামান নিকেতা, শহর আওয়ামী লীগের সভাপতি রফি নেওয়াজ খান রবিন, আওয়ামী লীগ নেতা সুলতান মাহমুদ খান রনি, আব্দুল সালাম, আলমীগর বাদশা, আবু ওবায়দুল হক ববি, মাহফুজুল ইসলাম রাজ, আমিনুল ইসলাম ডাবলু, সাজেদুর রহমান সাহিন,
ডালিয়া নাসরিন রিক্তা, নাইমুর রাজ্জাক তিতাস, অসীম কুমার। সভায় উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম মোহন, অ্যাডভোকেট মকবুল হোসেন মুকুল, জাকির হোসেন নবাবসহ নেতৃবৃন্দ। বক্তারা, অবিলম্বে ফেসবুকে কুটক্তিকারীকে গ্রেফতার করে আইনের আওয়ায় আনার জন্য পুলিশ প্রশাসনের প্রতি আহবান জানান।

আরও পড়ুন
ঠাকুরগাঁওয়ে প্রতারক চক্রের দুই সদস্য ভাই-বোন গ্রেপ্তার, উদ্ধার স্বর্ণসদৃশ সামগ্রী
জামালপুরে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই শহীদ দিবস’ পালিত
একটি ড্রেন বন্ধ, জলাবদ্ধতায় বিপর্যস্ত জামালপুর সদরের ৫ গ্রাম