হোম » প্রধান সংবাদ » বগুড়ার ধুনটে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে টিন উপহার দিলেন এম পি হাবিব

বগুড়ার ধুনটে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে টিন উপহার দিলেন এম পি হাবিব

এম.এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়ার ধুনট উপজেলার গোপালনগর ইউনিয়নের সাতটিকরি গ্রামে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে ব্যাক্তিগত তহবিল হতে ৩ বান্ডিল টিন উপহার দিলেন শেরপুর ধুনটের মাননীয় সাংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব হাবিবর রহমান। ২৬ অক্টোবর বিকেল আনুমানিক ৫ টায় সাংসদ পুত্র ও ধুনট উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইন্জিনিয়ার মোহাম্মদ আসিফ ইকবাল (সনি) ক্ষতিগ্রস্ত পরিবার প্রধান কামরুল ইসলামের হাতে এ উপহার তুলে দেন।
এসময় তিনি ক্ষতিগ্রস্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন এবং মানুষের বিপদে আপদে তিনি ছায়ার মতো পাশে থাকার অঙ্গিকার ব্যক্ত করেন। তার সঙ্গে আরও উপস্থিত ছিলেন, আলীম আল রাজি বুলেট সিনিয়র সহ-সভাপতি ধুনট উপজেলা আওয়ামী যুবলীগ, খায়রুল ইসলাম জুয়েল যুগ্ম সাধারণ সম্পাদক ধুনট উপজেলা আওয়ামী যুবলীগ, শাহ-আলম সাধারণ সম্পাদক গোপালনগর ইউনিয়ন আওয়ামী লীগ, প্রভাষক শহিদুল ইসলাম, মনির যুগ্ন আহবায়ক ধুনট ইউনিয়ন আওয়ামী যুবলীগ,মাসুদ রানা সাধারণ সম্পাদক গোপালনগর ইউনিয়ন আওয়ামী সেচ্ছাসেবক লীগ, শেখ সাদী সভাপতি গোপালনগর ইউনিয়ন ছাত্রলীগ,এছাড়াও  আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য যে,গত ২৪ অক্টোবর শনিবার রাত আনুমানিক ১০ টায় উপজেলার গোপালনগর ইউনিয়নের সাতটিকরি গ্রামের জেল হেসেনের ছেলে ক্ষুদ্র ব্যবসায়ী কামরুল ইসলামের ঘরে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লাগে।অগ্নিকাণ্ডে ২ টি গরু ১ টি ছাগল কয়েকটি হাঁস-মুরগি মারা যায়।১ টি টিনের ঘর ১ টি অটোভ্যান আসবাব পত্র ও মালামালও আগুনে পুড়ে ভস্মীভূত হয়। এতে কমপক্ষে ৫ লক্ষাধিক টাকার আর্থিক ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্ত বাড়ির মালিক কামরুল ইসলাম জানান।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!