
মু.তামিম সিফাতুল্লাহঃ করোনাভাইরাসের প্রাদুর্ভাব থাকলেও ভর্তিচ্ছু শিক্ষার্থীদের স্বশরীরে উপস্থিতির মাধ্যমেই ভর্তি পরীক্ষা নেবে রাজশাহী বিশ^বিদ্যালয় (রাবি) কর্তৃপক্ষ। মঙ্গলবার সকালে বিশ^বিদ্যালয়ের শহীদ তাজউদ্দীন আহমদ সিনেট ভবনে অনুষ্ঠিত শিক্ষা পরিষদের ২৫২তম সভায় এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
দুপুরে বিশবিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রশাসক ড. মো. আজিজুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, রাবির ২০২০-২০২১ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষা স্বাস্থ্যবিধি অনুসরণ করে ভর্তিচ্ছুদের স্বশরীরে উপস্থিতির মাধ্যমে অনুষ্ঠিত হবে। শিক্ষা পরিষদের সভায় এই সিদ্ধান্ত হয়েছে।
সভায় পরিষদের সভাপতি উপাচার্য প্রফেসর এম আব্দুস সোবহান সভাপতিত্ব করেন। ভর্তি পরীক্ষার বিস্তারিত পদ্ধতি ভর্তি কমিটি কর্তৃক পরবর্তীতে নির্ধারিত হবে। এসব বিষয় পরে জানানো হবে।

আরও পড়ুন
মালায়েশিয়া সফর শেষে চীনের পথে প্রধানমন্ত্রী
৬ দিনের সফরে মালয়েশিয়া ও চীন যাচ্ছেন প্রধানমন্ত্রী, রওনা হবেন রোববার
নিত্যপণ্যে কর কমানোর কথা বিরোধীদল বলছেনা, বিশেষ শ্রেণির স্বার্থই তাদের কাছে বড় – প্রধানমন্ত্রী