হোম » প্রধান সংবাদ » ভালুকায় হিন্দু ধর্মাবলম্বীদের দূর্গাপুজার শারদীয় শুভেচ্ছা উপহার স্বরুপ শাড়ী বিতরণ।

ভালুকায় হিন্দু ধর্মাবলম্বীদের দূর্গাপুজার শারদীয় শুভেচ্ছা উপহার স্বরুপ শাড়ী বিতরণ।

আরিফুল ইসলাম(আরিফ) ময়মনসিংহ ভালুকা প্রতিনিধিঃ-ভালুকায় হিন্দু ধর্মাবলম্বীদের দূর্গাপুজার শারদীয় শুভেচ্ছা উপহার হিসেবে উপজেলার ৭নং মল্লিকবাড়ী ইউনিয়নের নয়নপুরের তরুণ সমাজ সেবক,সেচ্ছাসেবকলীগ নেতা, আতিকুল ইসলাম (আতিক) এর নিজস্ব অর্থায়নে শারদীয় দূর্গাপূজা উদযাপন উপলক্ষে ৬নং ওয়ার্ড নয়নপুরের হিন্দু সম্প্রদায়ের মহিলাদের মাঝে বিশেষ শুভেচ্ছা উপহার হিসেবে শাড়ী বিতরণ করা করেন।

২৪শে অক্টোবর উপজেলার মল্লিকবাড়ী ইউনিয়নের পশ্চিম নয়নপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে উপজেলা সেচ্ছা সেবকলীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক,পশ্চিম নয়নপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি,নয়নপুর শিক্ষানীড় মডেল স্কুলের সভাপতি মোঃ আতিকুল ইসলাম (আতিক)’র নিজস্ব অর্থায়নে ৩৫০ জন হিন্দু মহিলাকে শাড়ী বিতরণ করা হয়।

শাড়ী বিতরণ অনুষ্ঠানে আলোচনা সভায় মল্লিকবাড়ী ইউনিয়নের ৬নং ওয়ার্ড আওয়ামীলীগের সহ-সভাপতি শ্রী হরিদাস মন্ডলের সভাপতিত্বে ও মল্লিকবাড়ী ইউনিয়ন ছাত্রলীগের সাবেক যুগ্ন সম্পাদক মোঃ ফাইজুর রহমানের পরিচালনায়,প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আবুল কালাম আজাদ,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,

মল্লিকবাড়ী ইউনিয়ন আওয়ামীলীগ সাধারন সম্পাদক শ্রী ব্রজেন দাস,এছাড়াও উপস্থিত ছিলেন,উপজেলা সেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন তরফদার,ট্রাইবাল ওয়েল ফেয়ার এস্যোসিয়েন ভালুকা শাখার সাবেক চেয়ারম্যান সুনীল বর্মন,মল্লিকবাড়ী ইউনিয়ন যুবলীগের ত্রান ও সমাজ কল্যান সম্পাদক সোরহাব হোসেন,

যুবলীগ নেতা উছমান,গুবুদিয়া সবুজ বাংলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ.বি এম আইয়ুব খান,মহিলা ইউপি সদস্য শিরিনা আক্তার,প্রবিন ব্যক্তিত্ব আঃ মান্নান,রানা বর্মন সহ আরো অনেক আওয়ামী লীগের নেতৃবৃন্দ এবং শাড়ী নিতে আশা তিন শতাদিক হিন্দু মহিলা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!