
বোরহানউদ্দিন(ভোলা) সংবাদদাতাঃ ভোলার বোরহানউদ্দিনে নিষেধাজ্ঞা উপেক্ষা করে তেঁতুলিয়া নদীতে ইলিশ আহরণের অপরাধে ৭ জেলের জেল-জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত ৷ রবিবার (২৫ অক্টোবর) সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলা প্রশাসন, মৎস্য অধিদপ্তর ও থানা পুলিশের যৌথ অভিযানে তেঁতুলিয়া নদী থেকে ৭ জেলেকে আটক করা হয় ।
পরে, ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে আটককৃতদের মধ্যে ৪ জনকে ১ বছর করে জেল ও ৩ জনকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। বোরহানউদ্দিন উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা এ ,এফ, এম নাজমুস সালেহীন জানান, অভিযানে তেঁতুলিয়া নদী থেকে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকারের অপরাধে রুহুল আমিন,মোশারেফ হোসেন,মিজানুর রহমান,সুজন,আশিক,রিপন ও রাকিব নামক ৭ জেলেকে আটক করা হয়।
উপজেলা সহকারি কমিশনার (ভূমি)শোয়াইব আহমাদ ভ্রাম্যমান আদালতের মাধ্যমে উল্লেখিত জেলের প্রথম চারজনকে ১ বছর করে কারাদন্ড ও পরের ৩ জনকে ৫ হাজার টাকা করে ১৫ হাজার টাকা জরিমানা করেন।

আরও পড়ুন
টাঙ্গাইলে এলজিইডির নির্বাহী প্রকৌশলীর প্রশ্নবিদ্ধ পদায়ন উঠেছে, স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া
আত্রাইয়ে দুই ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক গৃহবধূর পা বিচ্ছিন্ন
আড়ানী ডিগ্রি কলেজে ৩১টি নতুন ডেস্কটপ কম্পিউটার প্রদান