
এম আর ওয়াসিম, ভৈরব(কিশোরগঞ্জ) প্রতিনিধিঃ কিশোরগঞ্জের ভৈরবে মাদক মামলার পলাতক আসামী জাহাঙ্গীর (৩৫) কে আটক করেছে ভৈরব থানা পুলিশ। আজ ২৫ অক্টোবর রবিবার বিকাল ৩ ঘটিকায় শিমুলকান্দি ইউনিয়নের চাঁনপুর গ্রামের গোপালপুর বাদশা বিল থেকে তাকে আটক করা হয়। জাহাঙ্গীর কালিপুর বাদশা বিল এলাকার মৃত হাসেম মিয়া পুত্র বলে জানা যায়।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে আগানগর ইউনিয়নের মহিলা মাদক কারবারী ফজিলার সাথে মাদকের নতুন চালান বিষয়ে কথা বলে গেলে, সেখান থেকে পুলিশের উপস্থিতি টের পেয়ে দৌড়ে পালিয়ে যাওয়ার সময় ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ শাহিন এর দিক নির্দেশনায় এস আই সালাম ও এ এস আই আওয়াল তার পিছু নেয়।
অবশেষ জাহাঙ্গীর কালিপুরের বাদশা বিল দিয়ে সাতরে পালিয়ে যাওয়ার সময় এলাকার যুবকদের সহযোগিতায় তাকে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ। জানা যায় জাহাঙ্গীর পূর্বে র্যাব কর্তৃক ১৮৭ বোতল ফেন্সিডিল মামলার এজাহার ভুক্ত আসামী।
এবিষয়ে ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ শাহিন জানায় জাহাঙ্গীর র্যাবের দায়ের করা মামলার পলাতক আসামী। আজকে কালিপুর বাদশা বিল থেকে পুলিশ তাকে সাতরে আটক করে থানায় নিয়ে আসে। আগামীকাল সোমবার তাকে জেল হাজতে প্রেরণ করা হবে

আরও পড়ুন
টাঙ্গাইলে এলজিইডির নির্বাহী প্রকৌশলীর প্রশ্নবিদ্ধ পদায়ন উঠেছে, স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া
আত্রাইয়ে দুই ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক গৃহবধূর পা বিচ্ছিন্ন
আড়ানী ডিগ্রি কলেজে ৩১টি নতুন ডেস্কটপ কম্পিউটার প্রদান