
জাহিদুল হক মিন্টু, নওগাঁ জেলা প্রতিনিধি: নওগাঁর নিয়ামতপুর উপজেলার ছাতড়া থেকে শিবপুর জিসি পর্যন্ত ১২ কোটি ৮ লক্ষ ৭৫ হাজার
টাকা ব্যায়ে সাড়ে ১২ কিলোমিটার রাস্তার উন্নয়ন কাজের উদ্বোধন করা হয়েছে। আজ রবিবার দুপুর সাড়ে ১২টায় ছাতড়া বাজারে নওগাঁ স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) এর ব্যস্তবায়নে এই উন্নয়ন কাজের উদ্বোধন করেন, খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এম পি।
এসময় নওগাঁ এলজিইডি নির্বাহী প্রকৌশলী মাকসুদুল আলম, নিয়ামতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়া মারিরা পেয়েরা, নিয়ামতপুর উপজেলা পারিষদের চেয়ারম্যান ফরিদ আহম্মেদ প্রমূখ সহ স্থানীয় গন্যম্যান ব্যাক্তি বর্গ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন
জামালপুরে অস্তিত্বহীন রাইসমিলের নামে সরকারি বরাদ্দের অভিযোগ, খাদ্য বিভাগের ভূমিকা নিয়ে প্রশ্ন
মেলান্দহে ৪ লাখ টাকার হেরোইনসহ ধরা পড়ল স্বামী-স্ত্রী
ডিমলায় একদিনে পাঁচ খাতে সরকারি সহায়তা বিতরণের উদ্বোধন করলেন সংসদ সদস্য