
রাবি প্রতিনিধিঃ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ২০১২-১৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মোস্তাফিজুর রহমানকে সড়কে ফেলে নৃশংস হত্যাকান্ডের প্রতিবাদে মানববন্ধন করেছে শিক্ষার্থীরা। শনিবার বিকেল ৩ টায় বিশ্ববিদ্যালয় প্রধান ফটকে বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা এ কর্মসূচির আয়োজন করেন।
“ভাই হত্যার বিচার চাই, জাস্টিজ ফর মুস্তাফিজ, আমরা কোথাও নিরাপদ নই” বিভিন্ন প্লেকার্ড প্রদর্শন করে এ হত্যার প্রতিবাদ জানান তারা। এসময় মোস্তাফিজের হত্যাকারীদের দ্রুত গ্রেফতারের দাবি করে মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন, আমরা কোথাও নিরাপদ নই। একজন ছাত্র হিসেবে নয়, মানুষ হিসেবেও আমাদের কোনো নিরাপত্তা নেই। দেশে বিচারহীনতার সংস্কৃতি চলছে। আমাদের মানববন্ধনে যত জন আছি তার চেয়ে বেশি পুলিশ।
যেখানে অপরাধ সংগঠিত হচ্ছে সেই জায়গায় পুলিশ নেই কেন? পুলিশের কাজ হলো জনগনের নিরাপত্তা দেয়া। তাই প্রশাসনের চোখে আঙ্গুল দিয়ে আমরা বলতে চাই আপনারা কি করছেন? বিভিন্ন জায়গায় অপরাধ সংগঠিত হচ্ছে, মানুষ মরছে কিন্তু কোনো বিচার পাচ্ছি না আমরা। আপনারা অপরাধগুলো সংগঠিত হওয়ার আগেই কেন ব্যবস্থা নেন না? আজ আমার ভাই মরে গেছে এ মানববন্ধন করে কি তাকে ফিরে পাবো?
দ্রুত সময়ের মধ্যে মুস্তাফিজ হত্যার বিচার না হলে কঠোর কর্মসূচির হুশিয়ারি দেন তারা। এসময় মানববন্ধনে বিশ্ববিদ্যালয়ের প্রায় অর্ধশতাধিক শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, রাবির সাবেক শিক্ষার্থী মোস্তাফিজুর রহমান গ্রামের বাড়ী থেকে কর্মস্থলে ফিরছিলেন। গাড়ী থেকে নামার পরই ঢাকা আরিচা মহাসড়কে (সাভার শিমুলতলা) শনিবার সকাল ৭ টায় ছিনতাইকারীর কবলে পড়েন তিনি৷ এরপর ছিনতাইকারীদের লাগাতার ছুরিকাঘাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

আরও পড়ুন
টাঙ্গাইলে এলজিইডির নির্বাহী প্রকৌশলীর প্রশ্নবিদ্ধ পদায়ন উঠেছে, স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া
আত্রাইয়ে দুই ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক গৃহবধূর পা বিচ্ছিন্ন
আড়ানী ডিগ্রি কলেজে ৩১টি নতুন ডেস্কটপ কম্পিউটার প্রদান