হোম » প্রধান সংবাদ » বগুড়ার শিবগঞ্জে ইউপি চেয়ারম্যান এর পূজা  মন্ডপ পরিদর্শন ও নগদ অর্থ প্রদান

বগুড়ার শিবগঞ্জে ইউপি চেয়ারম্যান এর পূজা  মন্ডপ পরিদর্শন ও নগদ অর্থ প্রদান

এম.এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধিঃ সনাতন ধর্মালম্বীদের সর্ব বৃহত উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শনিবার বগুড়ার শিবগঞ্জ উপজেলার বিহার ইউনিয়নের সংসারদিঘী গ্রামে  পৃথক ৩টি পূজা মন্ডপ পরিদর্শন করেন বিহার ইউপি চেয়ারম্যান মোঃ মহিদুল ইসলাম। এসময় তিনি পূজা মন্ডপ কমিটির সভাপতি,
সাধারণ সম্পাদকের সাথে  পূজা মন্ডপের সার্বিক খোঁজাখবর নেন  ও পূজা মন্ডপ কমিটির হাতে নগদ অর্থ প্রদান করেন।  তার সহধর্মীনী মুক্তিযোদ্ধা টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোছাঃ চামেলী খাতুন, শাহ জালাল, মাহমুদুল প্রমুখ উপস্থিত ছিলেন।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!