
মোঃ মাসুদ রানা রাশেদ, লালমনিরহাট: আজ শনিবার (২৪ অক্টোবর) সকাল ১০টায় লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলার বুড়িমারী হাসর উদ্দিন উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে বুড়িমারী হাসর উদ্দিন উচ্চ বিদ্যালয়ের চারতলা একাডেমিক ভবন এর ভিত্তি প্রস্তর স্থাপন, আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
সভাপতিত্ব করেন বুড়িমারী হাসর উদ্দিন উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি তাহাজুল ইসলাম মিঠু। প্রধান অতিথি ছিলেন সোনালী ব্যাংক লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর এ্যান্ড সিইও ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য আতাউর রহমান প্রধান। বিশেষ অতিথি ছিলেন পাটগ্রাম উপজেলা নির্বাহী অফিসার কামরুন নাহার। এ সময় বুড়িমারী হাসর উদ্দিন উচ্চ বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, ম্যানেজিং কমিটির সদস্যসহ এলাকাবাসী উপস্থিত ছিলেন।

আরও পড়ুন
জামালপুরে অস্তিত্বহীন রাইসমিলের নামে সরকারি বরাদ্দের অভিযোগ, খাদ্য বিভাগের ভূমিকা নিয়ে প্রশ্ন
মেলান্দহে ৪ লাখ টাকার হেরোইনসহ ধরা পড়ল স্বামী-স্ত্রী
ডিমলায় একদিনে পাঁচ খাতে সরকারি সহায়তা বিতরণের উদ্বোধন করলেন সংসদ সদস্য