
মিজানুর রহমানঃ লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার ডাউয়াবাড়ি ইউনিয়নের পূর্ব বিছনদই এ. আর. নুরানী একাডেমীতে ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকালে এ. আর. নুরানী একাডেমীর ছাত্রদের মাঝে হাতীবান্ধা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বিদ্যোৎসাহী সমাজকর্মী রংপুর বিভাগের মাহমুদুল হাসান সোহাগের পক্ষ থেকে ক্রিড়া সামগ্রী বিতরণ করা হয়েছে। বিতরন কালে মাহামুদুল হাসান সোহাগে সুস্থতা কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন এ. আর. নুরানী একাডেমীর শিক্ষক ও পরিচালনা কমিটির সদস্যবৃন্দ, সাবেক ছাত্রনেতা ও মাহামুদুল হাসান সোহাগের রাজনৈতিক সচিব আনোয়ার সাদাত রিপন, পাটিকাপাড়া ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি বাধন পাটোয়ারি, ডাউয়াবাড়ি ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি লিমন, সম্পাদক পতেনশর, অদম্য ৭১ সাধারন সম্পাদক রবিউল ইসলাম, টিম ইমার্জেন্সির সংগঠক ও ছাত্রলীগ নেতা জাকির, আকাশ, সামসুল, মিলনসহ প্রমুখ।
এ বিষয়ে টিম ইমারজেন্সি লালমনিরহাট-১ (পাটগ্রাম-হাতীবান্ধা) এর প্রধান সমন্বয়ক বাপ্পি শোয়েব আহমেদ বলেন, হাতীবান্ধা পাটগ্রামে পর্যায়ক্রমে প্রতিটি মাঠ প্রতিটি প্রতিষ্ঠানে মানবতার ফেরিওয়ালা জননেতা মাহামুদুল হাসান সোহাগ ভাইয়ের পৃষ্ঠপোষকতায় ক্রিড়া সামগ্রী বিতরন করা হবে।

আরও পড়ুন
প্রতিটি পরিবারকে অন্তত একটি করে গাছ লাগানোর আহ্বান বিদ্যুৎ ও জ্বালানিমন্ত্রীর
বগুড়ার মহাস্থানে গলি থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার, তদন্তে পিবিআই
ঠাকুরগাঁওয়ে ডিবির অভিযানে ৫৯০ পিস ইয়াবাসহ দুই কুখ্যাত মাদক ব্যবসায়ী গ্রেপ্তার