
সাজিদ হাসান মুন কামারখন্দ (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ সিরাজগঞ্জের কামারখন্দে স্বেচ্ছাসেবী তরুণদের উদ্যোগে গ্রামীণ সড়কে তালবীজ রোপন করা হয়েছে। গত ২ অক্টোবর থেকে শুরু করে বৃহস্পতিবার (২২ অক্টোবর) পর্যন্ত উপজেলার বিভিন্ন সড়কের প্রায় ৩০ কিলোমিটার অংশে ১ হাজার তালবীজ রোপন করে কর্ণসূতি গ্রামের স্বেচ্ছাসেবী তরুণরা।
বৃহস্পতিবার উপজেলার জামতৈল-বড়কুড়া আঞ্চলিক সড়কে তালবীজ রোপনের মধ্য দিয়ে এ কর্মসূচি সমাপ্ত করা হয়। এসময় উপজেলা পরিষদ চেয়ারম্যান এস.এম শহিদুল্লাহ সবুজ, উপজেলা নির্বাহী কর্মকর্তা মেরিনা সুলতানা, উপজেলা কৃষি কর্মকর্তা আনোয়ার সাদাত, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার গাজী আমিনুল ইসলাম, তালবীজ রোপন কর্মসূচির প্রধান সমন্বয়ক রাজীব বাবু প্রমুখ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন
ডিমলায় একদিনে পাঁচ খাতে সরকারি সহায়তা বিতরণের উদ্বোধন করলেন সংসদ সদস্য
নেসকোর প্রধান কার্যালয় বগুড়ায় স্থানান্তরের দাবিতে মানববন্ধন
ধুনটে ১০ পিস ইয়াবাসহ এক ব্যক্তি গ্রেপ্তার, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা