
মোঃ মাসুদ রানা রাশেদ, লালমনিরহাট: লালমনিরহাটে ৩টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে ২টিতে বাংলাদেশ আওয়ামী লীগ প্রার্থী ও ১টিতে স্বতন্ত্র প্রার্থী বিজয়ী হয়েছে। মঙ্গলবার (২০ অক্টোবর) সকাল ৯টাকা থেকে বিকাল ৪টা পর্যন্ত ওই ইউনিয়নগুলোতে চেয়ারম্যান পদে উপ-নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
হাতীবান্ধা উপজেলার ৬নং পাটিকাপাড়া ইউনিয়নে বাংলাদেশ আওয়ামী লীগ প্রার্থী মজিবুল আলম সাদাত (নৌকা), ২নং গড্ডিমারী ইউনিয়নে বাংলাদেশ আওয়ামী লীগ প্রার্থী আবু বক্কর সিদ্দিক শ্যামল (নৌকা) ও কালীগঞ্জ উপজেলার দলগ্রাম ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী রবীন্দ্র নাথ বর্মন (মোটর সাইকেল) বিজয়ী হয়েছেন। লালমনিরহাট জেলা প্রশাসক আবু জাফর এ তথ্য নিশ্চিত করেছেন।

আরও পড়ুন
বগুড়া সদরের ১নং ফাঁপোর ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী কামাল হোসেনের মতবিনিময় সভা অনুষ্ঠিত
সরিষাবাড়ীতে পানিতে ডুবে শিশুর মৃত্যু
ঘুষ বাণিজ্যসহ বিস্তর অনিয়মের অভিযোগ প্রতিষ্ঠান প্রধাণ হুরার বিরুদ্ধে, মানছেনা মন্ত্রনালয়ের নির্দেশনাও