হোম » প্রধান সংবাদ » নীলফামারীতে শিশু ধর্ষনের পৃথক দুটি মামলা দায়ের

নীলফামারীতে শিশু ধর্ষনের পৃথক দুটি মামলা দায়ের

মোঃ লিখন ইসলাম,মনীলফামারীঃ পৃথক ঘটনায় নীলফামারীর পল্লীতে এক শিশুকে ধর্ষন ও আরেক শিশুকে ধর্ষনের চেষ্টা করা হয়েছে। দুটি ঘটনায়  সোমবার(১৯ অক্টোবর/২০২০) নীলফামারী সদর থানা ও ডিমলা থানায় পৃথক মামলা দায়ের করা হয়েছে। এর মধ্যে ধর্ষনের ঘটনায় ডিমলা থানা পুলিশ ধর্ষক শাহজামালকে(২৬) গ্রেফতার করেছে।

মামলা সুত্রে জানা যায়, গতকাল সোমবার বেলা ১২টার দিকে জেলার ডিমলা উপজেলার বালাপাড়া ইউনিয়নের দক্ষিন সুন্দরখাতা গ্রামের বাক প্রতিবন্ধী আবুল হাসানের মেয়ে তৃতীয় শ্রেনীর ছাত্রীকে (১০) প্রতিবেশী আমির হামজার ছেলে শাহজামাল তার ঘরে নিয়ে গিয়ে জোড়পূর্বক ধর্ষনের সময় শিশুটি চিৎকার দেয়। শিশুটির মা দৌড়ে এসে রক্তাক্ত অবস্থায় মেয়েটিকে উদ্ধার করে ডিমলা হাসপাতালে নিয়ে ঘটনাটি পুলিশকে অবগত করে।

পুলিশ তাৎক্ষনিকভাবে ঘটনা স্থলে গিয়ে ধর্ষককে আটক করে থানায় নেয়। বিকালে শিশুটিকে নীলফামারী সদর জেনারেল হাসপাতালে স্থানান্তরিত করা হয়। এ ঘটনায় শিশুটির মা বাদী হয়ে ডিমলা থানায় মামলা দায়ের করেছে বলে জানান ওসি সিরাজুল ইসলাম।

অপর ঘটনাটি ঘটে নীলফামারী জেলা সদরের সোনারায় ইউয়িনের স্বরূপ জয়চন্ডি গ্রামে গত রবিবার(১৮ অক্টোবর/২০২০) রাত ৮টার দিকে। অভিযোগ মতে, একই গ্রামের মৃত চন্দ্র রায়ের ছেলে জগদিশ চন্দ্র রায়(৫৮) প্রতিবেশী ডাবলু চন্দ্র রায়ের বাড়িতে আসে। সে সময় তাদের মেয়ে(১২) ব্রাক স্কুলের চতুর্থ শ্রেনীর ছাত্রী ঘরে থাকলেও তার বাবা মা বাড়ির বাহিরে ছিল।

এ সময় জগদিশ চন্দ্র রায় ঘরে ঢুকে ওই শিশুকে জোড়পূর্বক ধর্ষনের চেষ্টা চালায়। মেয়েটির আত্নচিৎকারে জগদিশ চন্দ্র পালিয়ে যায়। এ ঘটনায় মেয়েটির বাবা বাদী হয়ে নীলফামারী সদর থানায় মামলা দায়ের করেছে বলে নিশ্চিত করেন সদর থানার ওসি (তদন্ত) মাহমুদ উন নবী।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!