
মিজানুর রহমানঃ লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় পোল্ট্রি খামারি ব্যবসায়ীর নিকট ব্যবসার প্রয়োজনে ব্যাংকের ফাঁকা চেক ও অলিখিত নন জুডিশিয়াল স্ট্যাম্পে স্বাক্ষর নিয়ে প্রতারণার অভিযোগে সাংবাদিক সম্মেলন করেছে ক্ষুদ্র উদ্যোক্তা পোল্ট্রি ব্যবসায়ীরা। রোববার (১৮ অক্টোবর) দুপুরে প্রেসক্লাব পাটগ্রামে ক্ষুদ্র পোল্ট্রি খামারিদের পক্ষে লিখিত বক্তব্যে মো. রশিদুল ইসলাম শিমুল দাবি করেন, উপজেলার একতা পোল্ট্রির মালিক রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক পাটগ্রাম শাখার কর্মচারি আলমগীর হোসেন দুলু ও তার কর্মচারী নাসির হোসেন ক্ষুদ্র উদ্যোক্তা পোল্ট্রি ব্যবসা সম্প্রসারণ ও লভ্যাংশ বৃদ্ধির কথা বলে মুরগীর বাচ্চা, ঔষধ ও খাদ্য সরবরাহের জন্য প্রত্যেকের নিকট ফাঁকা চেক এবং অলিখিত নন জুডিশিয়াল স্ট্যম্পে স্বাক্ষর নিয়ে ব্যবসা শুরু করেন।
সংবাদ সম্মেলনে দাবি করা হয়, করোনা পরিস্থিতিতে খামারী মমতাজের বকেয়া ৮০ হাজার টাকা হলে ফাঁকা চেক ও স্ট্যাম্পে ৮ লক্ষ টাকা বকেয়া, খামারী সাজুর বাকি ৫২ হাজার টাকার স্থলে ৭ লক্ষ টাকা, রশিদুল ইসলাম শিমুলের বাকি ২৫ হাজার টাকার বিপরীতে ২ লক্ষ ৫০ হাজার ও হাফিজুল ইসলামের ৩০ হাজার টাকা বাকির স্থলে ১ লক্ষ ৩০ হাজার টাকার চেক ও স্ট্যাম্প লিখে পাটগ্রাম থানায় অভিযোগ দেন আলমগীর হোসেন দুলু ও নাসির হোসেন।
এ ব্যাপারে একতা পোল্ট্রি মালিক আলগীর হোসেন দুলু ও নাসির হোসেন বলেন, ফাঁকা চেক বা স্ট্যাম্প কোনো কিছুই নেয়া হয়নি। ব্যবসার শুরুতে লিখিত নেয়া হয়েছিল। পাওনা টাকার ব্যাপারে প্রমাণ রয়েছে। পরিশোধ না করে তারা ষড়যন্ত্র করছে।

আরও পড়ুন
ধুনটে ১০ পিস ইয়াবাসহ এক ব্যক্তি গ্রেপ্তার, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা
রাতেও বন্যার্ত মানুষের পাশে এমপি আব্দুস সাত্তার
কর্মসংস্থানের শর্তে মুচলেকা: সোনারগাঁয়ে মাদক ব্যবসা ছাড়লেন আরও এক ব্যবসায়ী