হোম » প্রধান সংবাদ » গাইবান্ধা শহরে পথোচারীরা ধুলো-বালির প্রকোপে অতিষ্ট

গাইবান্ধা শহরে পথোচারীরা ধুলো-বালির প্রকোপে অতিষ্ট

শাহজাহান সিরাজ, গাইবান্ধা : ধুলোবালির প্রকোপে অতিষ্ট গাইবান্ধা শহরবাসী। শহরের কাচারী বাজার হতে ডিসি অফিস পর্যন্ত ডিবি রোডের দু পাশে স্থাপনা সরানো এবং রাস্তার কাজ চলমান রয়েছে। সে কারণে ধুলো আর বালির প্রকোপ মারাতœক আকার ধারণ করেছে। সচেতন পথচারী ও বিশিষ্ট রাজনীতিক মমতাজুর রহমান বাবু বলেন, গাইবান্ধা শহর এখন যেনো ধুলোর শহরে পরিণত হয়েছে।

 

সচেতন আরেক পথচারী নৌ বাহিনীর অবসরপ্রাপ্ত সদস্য মাহাবুর রহমান জানান, এই ধুলোর প্রকোপ এতোই বেশি যে, আমরা ঘর থেকে বের হতে পারছিনা এবং ছোট শিশু এবং বৃদ্ধরা রাস্তায় বের হতে পাচ্ছে না। গাইবান্ধা পৌরসভা কিংবা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নিয়তিম পানি ছিটানোর ব্যবস্থা করলে পথচারীরা কিছুটা স্বস্তি এবং ধুলোর প্রকোপ থেকে রক্ষা পাবেন এমনটাই মন্তব্য সচেতন পথোচারীদের।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!