
হুমায়ুন কবির সুমন, সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জ শহরের এসএস রোডের কয়লা পট্টিতে বিধবা অসহায় দিপালী রানী ধর (৭৫) কে তার বাড়ী থেকে অবৈধভাবে উচ্ছেদ এবং নগদ টাকা, স্বণালংকার সহ প্রায় ৩০ লাখ টাকার মালামাল সমাজ বিরোধী ও সন্ত্রাসীরা লুটকরে নিয়েছে বলে অভিযোগ করা হয়েছে। দিপালী রানী ধর মৃত সুধীর কুমার ধরের স্ত্রী। এদিকে ঘটনার সুষ্ঠু বিচারের জন্য প্রধানমন্ত্রী, সিরাজগঞ্জ জেলা প্রশাসক ও পুলিশ সুপারের মহোদয়ের আশু হস্তক্ষেপ কামনা ও ব্যবস্থা গ্রহনের দাবী জানিয়েছেন দিপালী রানী ধর।
লিখিত অভিযোগে দিপালী রানী ধর (৭৫) বলেন, তিনি ও তার স্বামী মৃত সুধীর কুমার ধর, সিরাজগঞ্জ পৌর শহরের এসএস রোডের কয়লা পট্টিতে প্রায় ৫০ বছর ধরে সরকারের নিকট থেকে বিধি মোতাবেক লিজ (বন্দোবস্ত) নিয়ে বসবাস করছেন। যার মৌজা ভুতের দিয়ার, জেএল নং-৮৬, খতিয়ান নং-৫০৫, দাগনং-১৬৬৫ এবং জমির পরিমান ০.০২৫০ শ্রেনী অকৃষি। তার স্বামী প্রায় ৩০বছর আগে পরলোকগমন করেছেন। এর পর থেকে তিন মেয়ে এবংএক ছেলে ও ছেলের বউকে নিয়ে এখানে বসবাস করছেন। ইতোমধ্যে দ্ইুমেয়ের বিয়ে দিয়েছেন।
গত ৪ জুলাই ২০১৯ একমাত্র উপার্জনক্ষম ছেলে দিলীপ কুমার ধর বাবু হ্নদরোগে আক্রান্ত হয়ে হটাৎ করে মারা যায়।
এই অবস্থায় অবিবাহিত ছোট মেয়ে টুকু রানী ধর ছেলের বউ ও নাতিকে নিয়ে তিনি সেখানে বসবাস করতে থাকেন। এরমধ্যে কতিপয় স্বার্থানেষী লোকজন উদ্যেশ্য মূলক ভাবে যোগসাজস করে আমার ছেলে বউয়ের সাথে তাদের পারবারিক ঝামেলা সৃষ্টি করে। তার সাথে আমাদের সর্ম্পকের অবনতি ঘটাতে প্ররোচণা দেয় এবং তাকে নানা ভাবে ভুল বুঝিয়ে আমাদের না জানিয়ে ছেলের বউ ও নাতিকে তার বাবার বাড়ীতে পাঠিয়ে দেয়।
এবং বাড়ীর জায়গা দখল করার জন্য এসএস সড়কের মুক্তিযোদ্ধা লেনের মৃত নির্মল সাহার ছেলে মঙ্গল চন্দ্র সাহা, মৃত সুবোল সাহার ছেলে নাথুরাম সাহা, ষ্টেশন রোডের বিনোদ কর্মকারের ছেলে সুবির কুমার কর্মকার এবং যতীশ চন্দ্র সাহার ছেলে চন্দন কুমার সাহা ও প্রদীপ সাহা গংরা গত ৭ ডিসেম্বর ২০১৯ বৃদ্ধ বয়সে আমাকে সহ বাড়ীতে বসবাস কারি সবাইকে অবৈধ, অমানবিক, অন্যায় এবং মানবাধিকার লংঘন করে টেনে হিঁচড়ে সন্ত্রাসী কায়দায় বাড়ী থেকে রাস্তায় বেড় করে দিয়ে আমার বাড়ী ঘরে তালা বন্ধ করে দেয়।
তিনি আরও বলেন, আমার স্বামী ও সন্তান জীবিত থাকা অবস্থায় তারা এমন করার সাহস পায়নি। কিন্ত তাদের মৃত্যুর পরে তারা আমার জায়গা দখল করার জন্য আমাকে অন্যায়, অবৈধভাবে সন্ত্রাসী কায়দায় উচ্ছেদ করেছে।
এতে করে আমি দারুনভাবে ক্ষতিগ্রস্ত হয়ে আশ্রয়হীন হয়ে পড়ি। উপায় না থাকায় এর পর থেকে আমি শহরেই মেয়ের জামাই নরেশ চন্দ্র ভৌমিকের বাড়িতে বসবাস করতে বাধ্য হয়েছি। উপরোক্ত কতিপয় অসাধু মানুষ যোগসাজসে আমার সম্পত্তি গ্রাস করার ঘটনা জানজানি হবার পরে সিরাজগঞ্জে বিবেকবান সনাতন ধর্মালম্বী, মুসলিম ও অন্যান্য সম্প্রদায়ের মানুষকে দারুন ভাবে ক্ষুব্ধ করে। বিষয়টি আঁচ করতে পেরে কিছু স্বার্থনেষী মানুষ আমাকে অবৈধভাবে উচ্ছেদের বিচার করে দিবে বলে কৌশল অবলম্বন করে কালক্ষেপন সময় নষ্ট করতে থাকেন।
এই অবস্থায় আবারো তারা সন্ত্রাসী কায়দায় গত ৯ অক্টোবর২০২০ আমার স্বামী সন্তানের শেষ চিহ্ন আমার তালবদ্ধ ঘর ভেঙ্গে আমার ঘরে ছোট মেয়ের বিয়ে দেয়ার জন্য রক্ষিত টাকা, স্বর্ণালংকার, আসবাব পত্র সহ প্রায় ৩০লাখ টাকা মুল্যের অন্যান্য সামগ্রী লুটপাট করে। তিনি আরও বলেন,আমি সরকারিভাবে জমির বন্দোবস্ত নিয়ে ৫০বছর হয় বসবাস করে আসছি। প্রয়োজনে নিয়ম মাফিক সরকার আমাকে সরিয়ে দিতে পারে।
তাই যারা জায়াগা থেকে উচ্ছেদ এবং নগদ টাকা, স্বর্ণালংকার সহ আমার প্রায় ৩০ লাখ টাকা মুল্যের মালামাল লুটপাট করলো সেই মঙ্গল চন্দ্র সাহা, সুবির কুমার কর্মকার, নাথুরাম সাহা সহ কতিপয় ভুমিদশ্যু সন্ত্রাসীর অবৈধ, আইন ও সমাজ বিরোধী, অমানবিক কর্মকান্ডের বিচার, জায়গা ও আর্থিক ক্ষতির টাকা ফেরতের জন্য প্রধানমন্ত্রী, সিরাজগঞ্জ জেলা প্রশাসক ও পুলিশ সুপারের মহোদয়ের আশু হস্তক্ষেপ কামনা ও ব্যবস্থা গ্রহনের দাবী জানিয়েছেন তিনি।

আরও পড়ুন
আত্রাইয়ে দুই ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক গৃহবধূর পা বিচ্ছিন্ন
আড়ানী ডিগ্রি কলেজে ৩১টি নতুন ডেস্কটপ কম্পিউটার প্রদান
বগুড়ায় সাবেক ছাত্রদল নেতাকে কুপিয়ে হত্যা