হোম » প্রধান সংবাদ » ঠাকুরগাঁওয়ে শেখ রাসেলের ৫৬তম জন্মদিন পালন

ঠাকুরগাঁওয়ে শেখ রাসেলের ৫৬তম জন্মদিন পালন

মোঃ ইসলাম ,ঠাকুরগাঁও জেলা প্রতিনিধিঃ   ঠাকুরগাঁওয়ে শেখ রাসেলের ৫৬তম জন্মদিন পালন। আজ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের ৫৬তম জন্মবার্ষিকী উপলক্ষে জেলা প্রশাসন, ঠাকুরগাঁও এর আয়োজনে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। এ সময় বঙ্গবন্ধুর কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়। সভা শেষে জেলা প্রশাসক, ঠাকুরগাঁও শিশুদের নিয়ে কেক কাটার মাধ্যমে শেখ রাসেলের জন্মবার্ষিকী উদযাপন করেন।
ঠাকুরগাঁও সার্কিট হাউজ মিলনায়তনে সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ড. কে এম কামরুজ্জামান সেলিম। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নুর কুতুবুল আলম এর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ঠাকুরগাঁও অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মুহাম্মদ কামাল হোসেন,, জেলা পরিষদ প্যানেল মেয়র নজরুল ইসলাম স্বপন। জেলা আওয়ামী লীগ সহ সভাপতি খোকন,জেলা শিশুবিষয়ক কর্মকর্তা,জাবেদ আলী,জেলা মাদকদ্রব্য অধিদফতরের সহকারী পরিচালক সহ অন্যান্যরা। আলোচনা সভা শেষে শিশুদের সাথে নিয়ে কেক কাটেন প্রধান অতিথি জেলা প্রশাসক ড. কে এম কামরুজ্জামান সেলিম।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!