হোম » প্রধান সংবাদ » সিরাজগঞ্জ কামারখন্দে ভয়াবহ অগ্নিকান্ড ক্ষতি ১০ লক্ষাধিক টাকা 

সিরাজগঞ্জ কামারখন্দে ভয়াবহ অগ্নিকান্ড ক্ষতি ১০ লক্ষাধিক টাকা 

মোঃ সাজিদ হাসান মুন কামারখন্দ  প্রতিনিধিঃ সিরাজগঞ্জ কামারখন্দ উপজেলায় ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। শনিবার (১৭ অক্টোবর) রাত্রি আনুমানিক দশটার দিকে উপজেলার ঝাঐল ইউনিয়নে স্বল্প মাহমুদপুর গ্রামে এঘটনা ঘটে। স্থানীয়রা জানান, রাতে আগুন লাগার সাথে সাথে পুরো এলাকায় আতংক সৃষ্টি হয়। প্রথমে আজিজুল হকের গরুর গোয়াল  ঘর থেকে অগ্নিকান্ডের সুত্রপাত হয়। পরে আশপাশের কয়েকটি ঘরে আগুন ছড়িয়ে পরে। ফায়ার সার্ভিসকে খবর দিলে ঘটনাস্থলে আসার আগেই গ্রামের লোকজন আগুন নিয়ন্ত্রনে আনে।
আজিজুল হকের ছেলে আমিনুল ইসলাম জানান, অগ্নিকান্ডের ঘটনায় মো. আজিজুল হকের ২ টি গরু ,  আব্দুল মজিদ তালুকাদের ১টি গরু  পুড়ে গেছে। এবং আজিজুল হকের  ৩ টি গরু মারা গেছে। জিল্লুর রহমান  ১ টি গরু ও  বাড়ি আসবার পএ সহ নগদ টাকা পুড়ে গেছে,, যে গরু গুলো আগুনে পুড়ে গেছে এই গরু গুলোর বাঁচা সম্ভাবনা কম
পরিবার গুলোর পক্ষে থাকা জানানো হয় ক্ষতি পরিমান প্রায় ১০ লক্ষ  টাকা
কামারখন্দ উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অফিসের স্টেশন মাস্টারের দায়িত্বে থাকা মো. আফাজ উদ্দিন মন্ডল জানান, অগ্নিকান্ডে ঘটনার সংবাদ পেয়ে তাৎক্ষনিক আমরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিভিয়ে ফেলি। আনুমানিক তিন থেকে চার লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে এবং ৫লক টাকার মালামাল উদ্ধার করা হয়েছে। বিদ্যুতের শর্ট সার্টিক থেকে অগ্নিকান্ড,
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!