হোম » প্রধান সংবাদ » জামালপুর জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত

জামালপুর জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত

রবিউল হাসান লায়ন,জামালপুরঃ  জামালপুর জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।  আজ রোববার (১৮ অক্টোবর) সকালে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে আয়োজিত উন্নয়ন সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সাবেক প্রতিমন্ত্রী মির্জা আজম এমপি।
জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ এনামুল হকের সভাপতিত্বে উন্নয়ন সমন্বয় কমিটির সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সদর আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোজাফফর হোসেন সিআইপি, জেলা পরিষদের চেয়ারম্যান ফারুক আহাম্মেদ চৌধুরী, জেলা পরিষদের প্রধান নির্বাহী র্কমর্কতা খন্দকার মোহাম্মদ আব্দুল্লাহ আল মাহমুদ, সিভিল সার্জন ডা প্রণয় কান্তি দাস, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মোহাম্মদ মোকলেছুর রহমান, জামালপুর এলজিইডির নির্বাহী প্রকৌশলী মো: মোখলেছুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার শিবলী সাদিক,
জামালপুর সড়ক ও জনপথ বিভাগের (সওজ)নির্বাহী প্রকৌশলী মোস্তাফিজুর রহমান, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আবুল হোসেন, সদর উপজেলা নিবার্হী  কর্মকর্তা ফরিদা ইয়াছমিন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সৈয়দ আতিকুর রহমান ছানা, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সৈয়দ আতিকুর রহমান ছানা, জামালপুর প্রেসক্লাবের সভাপতি হাফিজ রায়হান সাদা, জেলা প্রেসক্লাবের সভাপতি এম এ জলিল,   প্রমুখ। সমন্বয় সভায় জামালপুর জেলার সকল সরকারি বেসরকারি কার্যালয়ের প্রধানগণ উপস্থিত থেকে স্ব স্ব প্রতিষ্ঠানের উন্নয়ন কার্যক্রমের তথ্য উপস্থাপন করেন।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!