
ময়মনসিংহ,ভালুকা প্রতিনিধিঃ-ভালুকায় আসন্ন ইউপি নির্বাচনকে ঘিরে বিভিন্ন প্রার্থীর পরিচিতি মূলক গণসংযোগ প্রচারনায় নেমেছেন অনেকে।৭ই অক্টোবর বুধবার ইউপি নির্বাচনে জনগণের সেবা ও উন্নয়নে ভূমিকা রাখার প্রত্যয়ে ৫নং বিরুনীয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের দলীয় মনোনয়ন প্রত্যাশী বাংলাদেশ ছাত্রলীগ বিরুনীয়া ইউনিয়ন শাখার সাবেক আহব্বায়ক,সাবেক সভাপতি,যুবলীগের সাবেক আহব্বায়ক ও বর্তমান সভাপতি,পরিছন্ন রাজনীতিবীদ,নৌকা প্রতীকের একনিষ্ঠ কর্মী,তৃণমূল আওয়ামী লীগের জনগণের কাছে একজন নিবেদিত প্রাণ,
তরুণ সমাজ সেবক ও ব্যবসায়ী,ডিজিটাল বাংলাদেশের তথ্য প্রযুক্তি জ্ঞান সম্পন্ন,বিরুনীয়া ইউনিয়নের পরিচিত মুখ মোঃ মাইদুল ইসলাম ইউনিয়নের সর্বস্তরের জনগণের সাথে মত বিনিময় শুরু করেছেন।এবং বিরুনীয়া ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী হিসাবে আনুষ্ঠানিক প্রচারনা মূলক কার্যক্রম শুরু করেন।এসময় তরুণ সমাজ সেবক,মোঃ মাইদুল ইসলাম জানান,৫নং বিরুনীয়া ইউনিয়নকে মাদক,বাল্যবিবাহ মুক্ত একটি আধুনিক উন্নয়নের ধারায় উন্নত ও শ্রেষ্ঠ ইউনিয়ন হিসেবে গড়ে তুলবো।এছাড়াও জনগণের নায্য অধিকার,রাস্তা-ঘাটের উন্নয়ন সহ নাগরিক সুবিধা ফিরিয়ে দেওয়ার প্রত্তয়ে কাজ করব।এবং জাতির জনকের স্বপ্ন পুরণে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে কাজ করে যাবো ইনশাআল্লাহ।এসময় তিনি ইউনিয়নের সর্বস্তরের জনগণের কাছে দোয়া ও সমর্থন কামনা করেন।

আরও পড়ুন
জামালপুরে অস্তিত্বহীন রাইসমিলের নামে সরকারি বরাদ্দের অভিযোগ, খাদ্য বিভাগের ভূমিকা নিয়ে প্রশ্ন
মেলান্দহে ৪ লাখ টাকার হেরোইনসহ ধরা পড়ল স্বামী-স্ত্রী
ডিমলায় একদিনে পাঁচ খাতে সরকারি সহায়তা বিতরণের উদ্বোধন করলেন সংসদ সদস্য