
রাণীশংকৈল(ঠাকুরগাঁও)প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে গত সোমবার রাতে বড় বাঁশবাড়ি গ্রামের পাকারাস্তা থেকে ৭৫ বোতল ফেন্সিডিলসহ ৩ মাদক ব্যবসায়ীকে আটক করেছে থানা পুলিশ। আটককৃতরা হলেন পার্শ্ববর্তী হরিপুর উপজেলার ডাবরি গ্রামের আব্দুর রহমানের ছেলে ইয়াকুব আলি(২৫),একই উপজেলার মানিকখাড়ি গ্রামের মৃত ডাকু মোহাম্মদের ছেলে বাসেদ (২২) ও রুহিয়া গ্রামের মৃত কবিরউদ্দিনের ছেলে সোহেল (৩৫)।
পুলিশ সুত্রে জানা গেছে গত ৫ অক্টোবর রাত সাড়ে আটটার দিকে গোপন সুত্রে জানতে পারে মাদক ব্যবসায়ীরা হরিপুর থেকে ঐ ফেন্সিডিল নিয়ে রাণীশংকৈল আসছিল। ওই সময় পুলিশ উক্ত স্থান থেকে ঐ ৩ মাদক ব্যবসায়ীকে আটক করে থানায় নিয়ে আসে। রাণীশংকৈল থানা ওসি এস.এম জাহিদ ইকবাল বলেন, তাদের বিরুদ্ধে মাদক আইনে থানায় একটি মামলা দায়ের করা হয়।আসামীদেরকে গতকাল মঙ্গলবার জেলা জেল হাজতে পাঠানো হয়েছে।

আরও পড়ুন
পীরগঞ্জে স্বামীর ভিটে হারিয়ে’ পুকুরপাড়ে ৮০ বছরের বৃদ্ধার একাকী মানবেতর জীবন
মহানগরবাসীর নিরাপত্তায় আরএমপিকে ১৫৫টি অত্যাধুনিক সিসি ক্যামেরা হস্তান্তর করলো রাজশাহী সিটি কর্পোরেশন
বাসাইলে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত